📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
f ▶
সর্বশেষ সংবাদ
চুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তারনির্মাণশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্সটানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসিভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর মোফাজ্জাল ও সেক্রেটারি আবুল বশারইরানের সঙ্গে ‘স্থায়ী’ পারমাণবিক চুক্তি চান ট্রাম্পকমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ’র মৃত্যুতে কমিউনিটি ইউকে’র শোক বিএনপির রাজনীতিতে মোশারফ ঠাকুরকে সক্রিয় দেখতে চান নেতাকর্মীরাবাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীবদলে যাওয়া সময়ের চ্যালেঞ্জ ও আমাদের করণীয় : এস এম খোকনরাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্নচুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তারনির্মাণশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্সটানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসিভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর মোফাজ্জাল ও সেক্রেটারি আবুল বশারইরানের সঙ্গে ‘স্থায়ী’ পারমাণবিক চুক্তি চান ট্রাম্পকমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ’র মৃত্যুতে কমিউনিটি ইউকে’র শোক বিএনপির রাজনীতিতে মোশারফ ঠাকুরকে সক্রিয় দেখতে চান নেতাকর্মীরাবাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীবদলে যাওয়া সময়ের চ্যালেঞ্জ ও আমাদের করণীয় : এস এম খোকনরাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

বড় জয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

প্রকাশিত: June 6, 2024 | বিভাগ: খেলা
বড় জয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

বিশ্বকাপ মিশন শুভ সূচনা করল অস্ট্রেলিয়া। সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা তুলে নিয়েছে প্রত্যাশিত জয়। ওমানকে হারিয়েছে ৩৯ রানে। কেনসিংটন ওভালে টসে হেরে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৬৪ রান তুলে অজিরা। জবাবে ওমানের ইনিংস থামে ৯ উইকেটে ১২৫ রানে। বৃস্পতিবার সকালে (বাংলাদেশ সময়) বার্বাডোজের ব্রিজটাউনে মুখোমুখি হয় দু’দল।

‘অস্ট্রেলিয়াকে ভয় পায় না ওমান’ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বিলাল খান এমনটাই বলেছিলেন। ম্যাচেও দেখা গেল তার ছাপ। যদিও পুরোটা সময় তা ধরে রাখতে পারেনি, তবে ১২ ওভার পর্যন্ত বেঁধে রেখেছিল তারা। মাত্র ৬৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নেয় অজিদের।

শেষদিকে নেমে মার্কাস স্টয়নিস ৩৬ বলে ৬৭ রানের ইনিংস না খেললে অজিদের ইনিংস থামে দেড় শ’-এর আগেই। আইসিসির সহযোগীদের বিপক্ষে সেটি না হলেও খানিকটা বোধহয় লজ্জাতেই পড়তে হতো অজিদের। ডেভিড ওয়ার্নার করেন স্বভাববিরুদ্ধ ৫১ বলে ৫৬ রান।

ব্যাটিংয়ে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। দলীয় ১৯ রানের মাথায় ট্রাভিস হেডের উইকেট হারায় তারা। ১০ বলে ১২ করে সাজঘরে ফেরেন তিনি। সেই চাপ সামলে অবশ্য মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নারের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে অজিরা।

এই জুটিতে যোগ হয় আরো ৩১ রান। দলীয় ৫০ রানের মাথায় মার্শের বিদায়ে দ্বিতীয় উইকেট হারায় দলটি। ২১ বলে ১৪ করে ফেরেন অধিনায়ক মার্শ। তার বিদায়ের পরের বলেই ফেরেন গ্লেন ম্যাক্সওয়েল। রানের খাতাই খুলতে পারেননি তিনি। দু’জনকেই ফেরান মেহের খান।

এরপর মার্কাস স্টোয়নিসকে নিয়ে দারুণ জুটি গড়ে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন ওয়ার্নার। এই দু’জনের ৬৪ বলে ১০৪ রানের জুটি ভাঙেন কলিমুল্লাহ, ফেরেন ওয়ার্নার। তবে শেষ পর্যন্ত ১৬৪ রান তুলতে পারে অজিরা।

জবাবে অজি বোলিং তোপে বেসামাল হয়ে পড়ে ওমান। ১৩ ওভারে মাত্র ৫৭ রান তুলতেই হারায় ৬ উইকেট। যেখানে আকিব ইলিয়াস (১৮) ছাড়া কেউ পারেনি দুই অঙ্কর ঘরে পৌঁছাতে। এরপর আয়ান খান ও মেহরান খানের ব্যাটে খানিকটা প্রতিরোধ গড়ে তুলে ওমান।

তবে আয়ানের ৩০ বলে ৩৬ ও মেহরান খানের ১৬ বলে ২৭ রান জয়ের জন্য যথেষ্ট হয়নি, শুধু হারের ব্যবধান কমায়। ১১ রান করেন শাকিল আহমেদ। তাতে ১২৫ রান পর্যন্ত পৌঁছায় ওমান। ৩ উইকেট নেন স্টয়নিস। জোড়া উইকেট নেন স্টার্ক, এলিস ও জাম্পা।

Share this news as a Photo Card

06 June 2024

বড় জয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...
বিজ্ঞাপন