📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
f ▶
সর্বশেষ সংবাদ
চুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তারনির্মাণশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্সটানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসিভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর মোফাজ্জাল ও সেক্রেটারি আবুল বশারইরানের সঙ্গে ‘স্থায়ী’ পারমাণবিক চুক্তি চান ট্রাম্পকমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ’র মৃত্যুতে কমিউনিটি ইউকে’র শোক বিএনপির রাজনীতিতে মোশারফ ঠাকুরকে সক্রিয় দেখতে চান নেতাকর্মীরাবাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীবদলে যাওয়া সময়ের চ্যালেঞ্জ ও আমাদের করণীয় : এস এম খোকনরাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্নচুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তারনির্মাণশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্সটানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসিভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর মোফাজ্জাল ও সেক্রেটারি আবুল বশারইরানের সঙ্গে ‘স্থায়ী’ পারমাণবিক চুক্তি চান ট্রাম্পকমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ’র মৃত্যুতে কমিউনিটি ইউকে’র শোক বিএনপির রাজনীতিতে মোশারফ ঠাকুরকে সক্রিয় দেখতে চান নেতাকর্মীরাবাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীবদলে যাওয়া সময়ের চ্যালেঞ্জ ও আমাদের করণীয় : এস এম খোকনরাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

অনিক চৌধুরী স্মৃতি টুর্নামেন্টে ‘সাতাউক ক্রিকেট একাদশ’ চ্যাম্পিয়ন

প্রকাশিত: February 22, 2024 | বিভাগ: খেলা
অনিক চৌধুরী স্মৃতি টুর্নামেন্টে ‘সাতাউক ক্রিকেট একাদশ’ চ্যাম্পিয়ন

মরহুম অনিক চৌধুরী স্মৃতি স্মরণে অনুষ্ঠিত সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টে মোড়াকরি ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন সাতাউক ক্রিকেট একাদশ।

গত ১১ ফেব্রুয়ারি, রোববার এ টুর্নামেন্ট শুরু হয়েছিল। বুধবার (২১ ফেব্রুয়ারি) শেষ খেলায় সাতাউক ক্রিকেট একাদশ জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব পায়।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দৌলতপুর নতুন বাজার সংলগ্ন অনুষ্ঠিত এ খেলার শুরুতে ব্যাটিংয়ে নামেন সাতাউক ক্রিকেট একাদশ। ৬ ওভারে ১০২ রান সংগ্রহ করে প্রতিদ্বন্দ্বী দল মুড়াকরি ক্রিকেট একাদশকে ১০৩ রানের টার্গেট দেন। এদিকে ৬ ওভারে ৬৬ রান করে ৩৬ রান ব্যবধানে পরাজিত হন মোড়াকরি ক্রিকেট একাদশ।

সাতাউক ক্রিকেট একাদশের পক্ষে খেলায় উপস্থিত ছিলেন —সাতাউক গ্রামের বিশিষ্ট মুরুব্বি আবুল কালাম আজদ, বজলুর রহমান, ইউপি সদস্য সাহাব মিয়া, মো. লেচু মিয়া। মো. মঈন উদ্দিন, শাহবাল আহমেদ জনি, মো. আবুল কাশেম, গ্রীস প্রবাসী মোজাম্মেল হোসেন, নাজিম উদ্দীন, ইমাম হোসেন, মো. ওলি মিয়া, আব্দুস সামাদ প্রমুখ।

এদিকে, মোড়াকরি ক্রিকেট একাদশের পক্ষে উপস্থিত ছিলেন —লাখাই উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া মুজাহিদসহ মোড়াকরি গ্রামের অন্যান্য নেতৃবৃন্দ।

বিজয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাতাউক ক্রিকেট একাদশের ক্যাপ্টেন মীর রাজিক আহমেদ বলেন, বিজয়ের অনুভূতি দারুণ। যা ভাষায় প্রকাশ করা কঠিন। আমাদের টিমের প্রত্যেক খেলোয়াড়রা শুরু থেকেই তাদের শ্রম-মেধা ও চেষ্টা দিয়ে খেলায় অসামান্য অবদান রেখেছেন। এজন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।

গ্রামবাসীর কৃতজ্ঞতা প্রকাশ করে ক্যাপ্টেন রাজিক বলেন, শুরু থেকে শেষ পর্যন্ত গ্রামবাসী আমাদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ দিয়ে পাশে ছিলেন। যা আমাদের জয় পেতে অনুপ্রেরণা যুগিয়েছে। প্রত্যাশা করছি এবারের মতো আগামীতেও গ্রামবাসী আমাদের পাশে থাকবেন।

Share this news as a Photo Card

22 February 2024

অনিক চৌধুরী স্মৃতি টুর্নামেন্টে ‘সাতাউক ক্রিকেট একাদশ’ চ্যাম্পিয়ন

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...
বিজ্ঞাপন