📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
f ▶
সর্বশেষ সংবাদ
চুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তারনির্মাণশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্সটানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসিভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর মোফাজ্জাল ও সেক্রেটারি আবুল বশারইরানের সঙ্গে ‘স্থায়ী’ পারমাণবিক চুক্তি চান ট্রাম্পকমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ’র মৃত্যুতে কমিউনিটি ইউকে’র শোক বিএনপির রাজনীতিতে মোশারফ ঠাকুরকে সক্রিয় দেখতে চান নেতাকর্মীরাবাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীবদলে যাওয়া সময়ের চ্যালেঞ্জ ও আমাদের করণীয় : এস এম খোকনরাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্নচুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তারনির্মাণশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্সটানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসিভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর মোফাজ্জাল ও সেক্রেটারি আবুল বশারইরানের সঙ্গে ‘স্থায়ী’ পারমাণবিক চুক্তি চান ট্রাম্পকমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ’র মৃত্যুতে কমিউনিটি ইউকে’র শোক বিএনপির রাজনীতিতে মোশারফ ঠাকুরকে সক্রিয় দেখতে চান নেতাকর্মীরাবাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীবদলে যাওয়া সময়ের চ্যালেঞ্জ ও আমাদের করণীয় : এস এম খোকনরাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

বৃষ্টির শঙ্কা মাথায় রেখে সিরিজে এগিয়ে যাবার মিশনে নামছে বাংলাদেশ

প্রকাশিত: September 23, 2023 | বিভাগ: খেলা, জাতীয়
বৃষ্টির শঙ্কা মাথায় রেখে সিরিজে এগিয়ে যাবার মিশনে নামছে বাংলাদেশ

সিরিজে এগিয়ে থাকার লক্ষ্যে আজ (শনিবার) মাঠে নামছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। মিরপুর শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে খেলা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর দুইটায়।

সিরিজের প্রথম ওয়ানডে ভেস্তে যায় বৃষ্টিতে। আজো আছে প্রবল বৃষ্টি শঙ্কা। আবহাওয়া খবর বলছে ভারি বর্ষণের ৮৬ শতাংশ সম্ভাবনা আছে। ফলে কিউইদের চেয়ে বাংলাদেশের বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি।

কেননা এই সিরিজ দিয়েই বিশ্বকাপের আগে প্রস্তুতি শেষ করতে চেয়েছিল বাংলাদেশ। কোনো কোনো ক্রিকেটারের ফিরে আসার মঞ্চও ছিল এই সিরিজ। সুযোগ ছিল বিশেষ কিছু ক্রিকেটার পরখ করে নেয়ার। তবে সুযোগ সদ্ব্যবহার করতে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে ঢাকার আবহাওয়া।

খেলা মাঠে গড়ালে বাংলাদেশের একাদশে আসতে পারে এক পরিবর্তন। সিরিজের প্রথম ম্যাচে চোট পেয়েছেন তানজিম সাকিব। তার জায়গায় আসতে পারেন হাসান মাহমুদ। অবশ্য গত রাতের আগে দলের সাথে ছিলেন না হাসান, তানজিম চোট পাওয়াতেই মূলত ডাকা হয়েছে এই পেসারকে।

বাকি সবার অবস্থান অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশী।

সম্ভাব্য একাদশ :
তামিম ইকবাল, লিটন দাস (অধিনায়ক), তানজিদ তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

Share this news as a Photo Card

23 September 2023

বৃষ্টির শঙ্কা মাথায় রেখে সিরিজে এগিয়ে যাবার মিশনে নামছে বাংলাদেশ

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...
বিজ্ঞাপন