বাংলা সংস্করণ
শিরোনাম
▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ▪ বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  ▪ ইরানে হামলার আশঙ্কায় রোববার বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা ▪ হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায় ▪ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ ▪ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান
আন্তর্জাতিক, লিড নিউজ

কুরআনের অবমাননা ঠেকাতে গিয়ে সুইডেনে গ্রেফতার ১৫

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৭
Facebook WhatsApp

সুইডেনে পবিত্র কুরআনের অবমাননা ঠেকাতে গিয়ে রোববার অন্তত ১৫ জন গ্রেফতার হযেছেন। ইরাকি উদ্বাস্তু সালওয়ান মমিকার রোববার বিপুলসংখ্যক মুসলিমের বসবাসের স্থান মালমুর ভার্নহোমেটোরগেট এলাকায় কুরআন অবমাননা প্রতিরোধ করার উদ্যোগ গ্রহণ করেছিলেন তারা।

জানা গেছে, প্রায় ১০০ বিক্ষোভকারী পুলিশ ও মমিকার দিকে পাথর ও বোতল নিক্ষেপ করে। উল্লেখ্য, স্টকহোমে বসবাসরত মমিকা প্রবলভাবে ইসলামবিদ্বেষী। তিনি পুলিশের সুরক্ষায় আগেও কয়েকবার পবিত্র কুরআনে অগ্নিসংযোগ ও পদদলিত করেছিলেন।

লোকজনের প্রতিরোধের মুখে পুলিশ মমিকাকে সরিয়ে নিয়ে যায় এবং ১৫ বিক্ষোভকারীকে গ্রেফতার করে।
মালমোর পুলিশ জানায়, ঘটনাস্থলে এখনো বিপুলসংখ্যক পুলিশ উপস্থিত রয়েছে।

ডেনমার্কের পাশাপাশি সুইডেনেও পুলিশ পাহারায় পবিত্র কুরআনের অবমানননার বিরুদ্ধে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অতিউগ্র স্ট্র্যাম কার্স (হার্ড লাইন) নেতা এবং সুইডিশ-ড্যানিশ রাজনীতিবিদ রাসমাস পালুদান গত বছরের ইস্টারের সময়সহ বিভিন্ন পর্যায়ে মালমো, নরকোপিং, জোনকোপিং ও স্টকহোমের মতো সুইডিশ নগরীতে পবিত্র কুরআনের কপিতে আগুন দিয়েছেন।

এছাড়া ২১ জুন তিনি সুইডেনে তুর্কি দূতাবাসের বাইরে কুরআনে অগ্নিসংযোগ করেন।
এর এক সপ্তাহ পর স্টকহোকে ঈদুল আজহার সময় একটি মসজিদের বাইরে কুরআনের কপিতে আগুন দিয়ে শিরোনামে আসেন মমিকা।

তিনি এরপর আরো কয়েকবার একই কাজ করেন।

সূত্র : ডেইলি সাবাহ

Share this news as a Photo Card

04 September 2023

কুরআনের অবমাননা ঠেকাতে গিয়ে সুইডেনে গ্রেফতার ১৫

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...