বাংলা সংস্করণ
শিরোনাম
▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ▪ বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত 
বিজ্ঞাপন
জাতীয়, লিড নিউজ, শিক্ষা

শুক্রবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ জুলাই ২০২৩, ৮:৫১
Facebook WhatsApp

এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ২৮ জুলাই, শুক্রবার। শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল তুলে দেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি। পরে প্রধানমন্ত্রী অনলাইনে এ ফলাফল প্রকাশের ঘোষণা দেবেন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার বলেন, শুক্রবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার্থীরা সকাল সাড়ে ১০টার মধ্যে অনলাইনে পরীক্ষার ফলাফল পেয়ে যাবে। ঘরে বসেই রেজাল্ট ওয়েবসাইট ও এসএমএস’র মাধ্যমে পেয়ে যাবে তারা।

ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান বলেন, এইদিন মাতৃভাষা ইনিস্টিটিউটে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা ৩০ এপ্রিল শুরু হয়। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। এরমধ্যে ছাত্র সংখ্যা ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন ছাত্রী। এ বছর মোট ১১টি শিক্ষা বোর্ডে মোট কেন্দ্র ৩ হাজার ৮১০টি এবং মোট শিক্ষা প্রতিষ্ঠান ২৯ হাজার ৭৯৮টি। এরমধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে কেন্দ্র ২ হাজার ২৪৪ টি, শিক্ষাপ্রতিষ্ঠান ১৭ হাজার ৭৮৬টি। মাদরাসা শিক্ষাবোর্ডে মোট কেন্দ্র ৭১৬টি এবং শিক্ষা প্রতিষ্ঠান ৯ হাজার ৮৫টি। কারিগরি শিক্ষাবোর্ডে মোট কেন্দ্র ৮৫০টি এবং মোট শিক্ষা প্রতিষ্ঠান ২ হাজার ৯২৭টি। এবার মোট শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ২০৭টি এবং কেন্দ্র বেড়েছে ২০টি।

এ বছর পূর্ণবিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সূত্র : বাসস

Share this news as a Photo Card

26 July 2023

শুক্রবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...