বাংলা সংস্করণ
শিরোনাম
▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ▪ বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  ▪ ইরানে হামলার আশঙ্কায় রোববার বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা ▪ হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায় ▪ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ ▪ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান
লিড নিউজ, শীর্ষ

কূটনীতিকদের অতিরিক্ত নিরাপত্তা সেবা দেয়া হবে না : মোমেন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ মে ২০২৩, ৯:৩৩
Facebook WhatsApp

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ঢাকায় কোনো বিদেশী কূটনীতিককে অতিরিক্ত নিরাপত্তা সহায়তা প্রদানের ক্ষেত্রে সরকার বৈষম্য করতে চায় না। তবে অর্থের বিনিময়ে তারা এ ধরনের সুবিধা পেতে পারে।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ পাঁচ-ছয়টি দেশের রাষ্ট্রদূত এ ধরনের অতিরিক্ত নিরাপত্তা সেবা পান।

পররাষ্ট্রমন্ত্রী সোমবার সন্ধ্যায় ইউএনবিকে ফোনে বলেন, ‘যদি তারা এটি চায়, তাহলে তারা অর্থপ্রদানের বিনিময়ে এটি পেতে পারে। আমরা করদাতাদের অর্থ দিয়ে আর এই বাড়তি এসকর্ট (নিরাপত্তা) সার্ভিস দেব না।’

এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, পাঁচ থেকে ছয়জন কূটনীতিক এ ধরনের সেবা পেয়ে থাকেন এবং এখন অন্যান্য কূটনীতিকরাও এই সুবিধা চান।

তিনি বলেন, ‘এটি আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিয়মিত নিরাপত্তা সেবা চালু থাকায় সরকার জনগণের অতিরিক্ত অর্থ ব্যয় করতে রাজি নয়।

মোমেন বলেন, ‘উন্নত দেশগুলোতে কোনো সরকারই এ ধরনের বাড়তি সুযোগ-সুবিধা দেয় না।

মন্ত্রী বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি যে এ ধরনের সেবা প্রয়োজন।

সূত্র : ইউএনবি

Share this news as a Photo Card

16 May 2023

কূটনীতিকদের অতিরিক্ত নিরাপত্তা সেবা দেয়া হবে না : মোমেন

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...