1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
ছাতক এডুকেশন ট্রাস্টের বিভিন্ন কর্মসূচি গ্রহণ - বাংলা কণ্ঠ নিউজ
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

ছাতক এডুকেশন ট্রাস্টের বিভিন্ন কর্মসূচি গ্রহণ

মতিয়ার চৌধুরী,লন্ডন
  • মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮৮ বার পড়া হয়েছে

২৭ ফেব্রুয়ারি ছাতক এডুকেশন ট্রাস্টের কার্যকরী পরিষদের এক সভা পূর্ব লন্ডনের কলিংউড কমিউনিটি সেন্টারে অনুষ্টিত হয়। সভা সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মৌলানা মুজাহিদ উদ্দিন ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক আনসার আহমেদ উল্লাহ।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৃষ্টপোষক এস এম সুজন মিয়া, কোষাধ্যক্ষ আস্কর আলী, সহ সভাপতি   গোলাম আজম তালুকদার, আফজাল রাজা চৌধুরী, মাহমুদ আলী, শরীফ উল্লাহ তালুকদার, মিসবা উজ জামান মাসুম, সহ সম্পাদক মনসুজ জামান মোহন, সাবেক কাউন্সিলর রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক আবু শহীদ, আব্দুল তওহীদ, কামরুজ জামান, দপ্তর সম্পাদক গৌস আলী, শিক্ষা সম্পাদক ড. শামীম আহমেদ, স্বাস্থ্য সম্পাদক মিজানুর রহমান মিজান, তথ্য ও গবেষণা সম্পাদক হাসান আহমেদ, প্রশিক্ষণ ও উন্নয়ন সম্পাদক আহসানুল হক তানভীর ও সিবাজ মিয়াঃ প্রমুখ।

ছাতক এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তার জন্য গঠিত ট্রাস্টটি দীর্ঘ বিশদ আলোচনার পর এ বছরের জন্য বেশ কয়েকটি প্রোগ্রাম হাতে নিয়েছে । কর্মসূচির মধ্যে আছে  ছাতক থেকে যুক্তরাজ্যে  আসা ছাত্র ছাত্রীর জন্যে নবীন বরণ অনুষ্টান, ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও একটি ফান্ড রাইজিং ডিনার।  ভারপ্রাপ্ত সভাপতি মৌলানা মুজাহিদ উদ্দিনের দুয়ার মাধ্যেম সভার সমাপ্তি ঘটে।

 

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD