📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
f ▶
সর্বশেষ সংবাদ
চুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তারনির্মাণশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্সটানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসিভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর মোফাজ্জাল ও সেক্রেটারি আবুল বশারইরানের সঙ্গে ‘স্থায়ী’ পারমাণবিক চুক্তি চান ট্রাম্পকমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ’র মৃত্যুতে কমিউনিটি ইউকে’র শোক বিএনপির রাজনীতিতে মোশারফ ঠাকুরকে সক্রিয় দেখতে চান নেতাকর্মীরাবাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীবদলে যাওয়া সময়ের চ্যালেঞ্জ ও আমাদের করণীয় : এস এম খোকনরাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্নচুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তারনির্মাণশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্সটানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসিভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর মোফাজ্জাল ও সেক্রেটারি আবুল বশারইরানের সঙ্গে ‘স্থায়ী’ পারমাণবিক চুক্তি চান ট্রাম্পকমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ’র মৃত্যুতে কমিউনিটি ইউকে’র শোক বিএনপির রাজনীতিতে মোশারফ ঠাকুরকে সক্রিয় দেখতে চান নেতাকর্মীরাবাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীবদলে যাওয়া সময়ের চ্যালেঞ্জ ও আমাদের করণীয় : এস এম খোকনরাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

ইংল্যান্ড ক্রিকেট দল এখন ঢাকায়

প্রকাশিত: February 24, 2023 | বিভাগ: খেলা, লিড নিউজ
ইংল্যান্ড ক্রিকেট দল এখন ঢাকায়

সাত বছর পর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ঢাকা এসেছে ইংল্যান্ড দল। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন জস বাটলাররা।

এ সময় বিসিবির পক্ষ থেকে তাদের স্বাগত জানানো হয়। পরে দু’টি দলে ভাগ হয়ে ক্রিকেটাররা হোটেলের উদ্দেশে রওনা দেন।

জানা যায়, আগামী ১ মার্চ মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের দ্বিপক্ষীয় সিরিজ। এছাড়া মার্চের ৩ ও ৬ তারিখ মাঠে গড়াবে বাকি দুই ওয়ানডে। এরপর ৯, ১২ ও ১৪ মার্চ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার মধ্য দিয়ে দ্বিপক্ষীয় সিরিজটি শেষ হবে।

বাংলাদেশের বিপক্ষে এই সিরিজকে সামনে রেখে গত ২ ফেব্রুয়ারি দল ঘোষণা করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সাদা বলের ক্রিকেটে দলটিতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন রেহান আহমেদ।

এই সিরিজে ইংলিশদের নেতৃত্ব দিবেন জস বাটলার। দলে রয়েছেন মঈন আলিস, ডেভিড মালান, আদিল রশিদ মার্ক উড প্রমুখ। এছাড়া পেসার জোফরা আর্চারও রয়েছেন দুই সংস্করণের স্কোয়াডে।

এদিকে বাংলাদেশ দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তরুণ ক্রিকেটার তৌহিদ হৃদয়। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে পরিচিত মুখ সবাই রয়েছেন। লিটন, সাকিব, মাহমুদ উল্লাহর পাশাপাশি রয়েছেন আফিফ, তাসকিন, এবাদতরাও।

তবে ভারত সিরিজে খেলা ইয়াসির আলী, নাসুম আহমেদ, এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম বাদ পড়েছেন।

Share this news as a Photo Card

24 February 2023

ইংল্যান্ড ক্রিকেট দল এখন ঢাকায়

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...
বিজ্ঞাপন