বাংলা সংস্করণ
শিরোনাম
▪ আ’লীগের নাশকতা মোকাবেলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ▪ দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ▪ ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত ▪ ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
জেলা, মিডিয়া

সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ৮:০২
Facebook WhatsApp

সিরাজগঞ্জ জেলা সদরে কর্মরত সাংবাদিকদের বাতিঘর খ্যাত ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় প্রেসক্লাবের হলরুমে সিনিয়র সদস্য শহিদুল ইসলাম ফিলিপসের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যের সম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহিত হয়।

সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম ফিলিপসকে আহবায়ক, বিদায়ী কমিটির প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গাজী এস এইচ ফিরোজী ও সাবেক অর্থ সম্পাদক জহুরুল ইসলামকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

বিদায়ী কমিটি সহ-সভাপতি ইসরাইল হোসেন বাবুর সঞ্চালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস, সাবেক সভাপতি হেলাল উদ্দিন, ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা গাজী এস এইচ ফিরোজী, এস এম তফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মান্না রায়হান, আব্দুল মজিদ সরকার, ফজল এ খোদা লিটন, শফিক মোহাম্মদ রুমন, খ. ম একরামুল হক, আমিনুল ইসলাম ও আব্দুস সামাদ সায়েম  প্রমূখ।

সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মেয়াদত্তীর্ণ বিগত কমিটি (২০২১-২০২২ ) বিলুপ্ত ঘোষণা করা হয়। এছাড়াও সভাপতি-সাধারণ সম্পাদক কর্তৃক একক সিদ্ধান্তে অবৈধভাবে টাঙানো ১৯ জনের তালিকা স্থগিত এবং কার্যনির্বাহী কমিটি বৈধ সভা ছাড়া নেয়া জাল-জালিয়াতপূর্ণ সকল সিদ্ধান্ত অকার্যকর বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়। গঠিত আহবায়ক কমিটি নির্বাচন কমিশন গঠন পূর্বক আগামী ৯০ দিনের মধ্যে প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করবেন।

সাধারণ সভাকে কেন্দ্র করে সিরাজগঞ্জ প্রেসক্লাবে নবীন-প্রবীণ সদস্যদের সমন্বয়ে মিলন মেলা বসেছিল। সাধারণ সভায় নতুন আহবায়ক কমিটি গঠনের এই সিদ্ধান্তে সকলের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছিল। নতুন আহবায়ক কমিটিকে প্রেসক্লাবের সকল সদস্য ও বিভিন্ন মহলের প্রতিনিধিরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এই সভা সফল করার জন্য সভার আয়োজক সকল সদস্য, প্রশাসন ও বিভিন্ন স্তরের প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Share this news as a Photo Card

20 February 2023

সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...