
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সাত বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দিয়েছে সরকার। সোমবার এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে অধ্যাপক মোহাম্মদ এবিএম ওবায়দুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. রইসউদ্দিন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মোহাম্মদ সিদ্দিকুর রহমান খানকে সরকার নিয়োগ দিয়েছে।
এছাড়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মোহাম্মদ মাসুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোহাম্মদ আল ফোরকান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ফরিদুল ইসলাম ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বলে জানান শিক্ষামন্ত্রী।
Designed by: Sylhet Host BD
Leave a Reply