
জাসাস কেন্দ্রিয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক মোশাররফ আহমদ ঠাকুরের মমতাময়ী মা দেওয়ান হামিদা খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৩ মার্চ) বাদ আসর বানিয়াচং সদরের আদমখানী গ্রামে নিজ বাড়ী সংলগ্ন মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
উক্ত জানাযায় উপস্থিত হয়ে শোক প্রকাশ করেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ¦ জি কে গউছ, হবিগঞ্জ-২ আসনের এমপি আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিব, খেলাফত মজলিশের কেন্দ্রিয় আমীর আল্লামা আব্দুল বাছিত আজাদ, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ,
সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ¦ লুৎফুর রহমান, বিএনপি নেতা ওয়ারিশ উদ্দিন খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন প্রমুখ। সোমবার সকাল সাড়ে ৭ টায় বার্ধক্য জনিত কারনে তিনি মৃত্যু বরণ করেন।
ইন্না…..রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮৫) বছর। তিনি ২ পুত্র ৪ কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply