বাংলা সংস্করণ
শিরোনাম
▪ আ’লীগের নাশকতা মোকাবেলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ▪ দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ▪ ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত ▪ ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
রাজনীতি

নানক আউট, সাদেক খান ইন

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ১০:০৫
Facebook WhatsApp

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত মনোনয়ন থেকে বঞ্চিত হলেন দলের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। ঢাকা-১৩ আসনে নৌকা প্রতীক পেয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান।

রোববার সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নের চূড়ান্ত চিঠি দেয়া হয়। যারা নির্বাচনের টিকিট পেয়েছেন, তাদেরই এ চিঠি দেয়া হচ্ছে।

এবার বেশ কিছু আসনে নতুন মুখকে বেছে নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আবার কিছু আসনে দলের প্রভাবশালী নেতারাও বাদ পড়েছেন।

ওই আসনের বর্তমান সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক। আওয়ামী লীগের এ প্রভাবশালী নেতা টানা দুবারের এমপি ঢাকা-১৩ আসনের।

নানকের বাদ পড়ার গুঞ্জন বহুদিন ধরেই শোনা যাচ্ছিল। আজ সেই গুঞ্জনই সত্যি হল।

ছাত্রলীগের রাজনীতি দিয়ে জাহাঙ্গীর কবির নানকের উত্থান। তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরে যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। তার বাড়ি বরিশালে।

মোহাম্মদপুর-আদাবর নিয়ে গঠিত ঢাকা-১৩ আসনটি বেশ গুরুত্বপূর্ণ। এ আসনে স্থানীয় কাউকে মনোনয়ন দেয়ার কথা বলে আসছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করার দ্বিতীয় দিনে উভয় নেতার সমর্থকদের সংঘর্ষে দুই কিশোর মারা যান। এ ঘটনায় দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

Share this news as a Photo Card

26 November 2018

নানক আউট, সাদেক খান ইন

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...