বাংলা সংস্করণ
শিরোনাম
▪ আ’লীগের নাশকতা মোকাবেলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ▪ দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ▪ ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত ▪ ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
জেলা

মিরপুরে ঝুট ব্যবসায়ীকে গুলি করে হত্যা

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ১২:০৪
Facebook WhatsApp

নিহত মহিউদ্দিন খান মোহন (৪৫) মিরপুর-১০ নম্বরের পল্লবী এলাকার ঝুট পট্টিতে পরিবার নিয়ে থাকতেন। তার বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জে।

পল্লবী থানার পরিদর্শক (অপারেশন) এমরানুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে প্যারিস রোড উদয়ন স্কুল কেল্লা মাঠের কাছে মোহনের বাসার সামনে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। তার বুকে একটি এবং পেটে দুটি গুলি লাগে।

এ ঘটনায় হাসান আলী (৪০) নামে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিবিদ্ধ হাসান হাসপাতালে সাংবাদিকদের জানান, প্যারিস রোড দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ তার হাতে গুলি লাগে।

নিহতের ভাগ্নে আল আমিন জানান, তার মামাকে গুলি করে সন্ত্রাসীরা মটরসাইকেলে করে পালিয়ে যায়। পরে মোহন ও হাসানকে উদ্ধার করে রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তখন চিকিৎসকরা মোহনকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা এমরানুল বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছেন তারা।

তিনি জানান, গত বছরও মোহনকে হত্যার উদ্দেশ্যে একবার গুলি করা হলেও তিনি প্রাণে বেঁচে যান। এ সময় তিনি কয়েকজনের নামে মামলা করেন। তাদের একজন কারাগারে আছে।

“ধারণা করা হচ্ছে এই চক্রটিই তাকে হত্যা করেছে।”

Share this news as a Photo Card

25 November 2018

মিরপুরে ঝুট ব্যবসায়ীকে গুলি করে হত্যা

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...