বাংলা সংস্করণ
শিরোনাম
▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ▪ বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত 
বিজ্ঞাপন

ইংলিশ

শীর্ষ

সব দলের ভোটে আসার সিদ্ধান্তকে স্বাগত প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ১১:৫২
Facebook WhatsApp

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ সব দলের অংশগ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানিয়েছেন, একটি গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হবে।
রোববার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে দলের সংসদীয় বোর্ডের সভার শুরুতে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা এ কথা বলেন। নির্বাচনে ৩০০ আসনে আওয়ামী লীগের উপযুক্ত মনোনয়নপ্রত্যাশীকেই প্রার্থিতা দেওয়া হবে বলে জানান দলীয় সভাপতি।
নির্বাচন বিষয়ে বছরকয়েক ধরে ক্ষমতাসীন দলের সঙ্গে রাজনৈতিক পক্ষগুলোর দূরত্ব দেখা দিচ্ছিলো। এই প্রেক্ষাপটে সম্প্রতি ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি-গণফোরামসহ কয়েকটি দলের সমন্বয়ে গঠিত হয় জাতীয় ঐক্যফ্রন্ট।
বিগত ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি অংশ না নিলেও ক্ষমতাসীনদের সঙ্গে সম্প্রতি একাধিকবার সংলাপ-আলোচনার পর শোনা যায়, ঐক্যফ্রন্ট ভোটে যাচ্ছে। নির্বাচনে অংশগ্রহণ করতে ঐক্যফ্রন্ট সরকারকে সাত দফা দাবি দিলেও সেসবের কয়েকটি নাকচ করে দেয় সরকার। এই দরকষাকষি শেষেই রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে নির্বাচনে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় ঐক্যফ্রন্ট। অপরদিকে ভোটে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানায় বিএনপির নেতৃত্বে থাকা আরেক জোট ২০ দলও।

Share this news as a Photo Card

25 November 2018

সব দলের ভোটে আসার সিদ্ধান্তকে স্বাগত প্রধানমন্ত্রীর

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...