1. sm.khakon@gmail.com : bkantho :
রানিকে শ্রদ্ধা জানাতে ৮ কিলোমিটারের দীর্ঘ লাইন - বাংলা কণ্ঠ নিউজ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

রানিকে শ্রদ্ধা জানাতে ৮ কিলোমিটারের দীর্ঘ লাইন

মতিয়ার চৌধুরী, লন্ডন থেকে
  • শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৭০ বার পড়া হয়েছে
রানিকে শ্রদ্ধা জানাতে ৮ কিলোমিটারের দীর্ঘ লাইন

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে অসংখ্য মানুষ জড়ো হয়েছে লন্ডনে। সেখানে মানুষের ৮ কিলোমিটার দীর্ঘ লাইন তৈরি হয়েছে।

ব্রিটেনের সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে একটি টুইট বার্তায় জানানো হয়েছে, রানিকে শ্রদ্ধা জানানোর কার্যক্রম ছয় ঘণ্টা পর্যন্ত স্থগিত থাকবে। দয়া করে এটি শুরু না হওয়া পর্যন্ত আর কেউ এতে যুক্ত হবেন না।

রানিকে শ্রদ্ধা জানাতে মধ্য দক্ষিণ-পূর্ব লন্ডনের সাউথওয়ার্ক পার্ক থেকে ওয়েস্টমিনস্টার হল পর্যন্ত আট কিলোমিটারের দীর্ঘ লাইন তৈরি হয়েছে।

যেখানে সোমবার সকালের আগে প্রায় সাড়ে ৭ লাখ মানুষ রানিকে শেষ শ্রদ্ধা জানাবে।ব্রিটিশ ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে সিংহাসন অলংকৃত করে রাখা রানি দ্বিতীয় এলিজাবেথকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন লন্ডনের বাসিন্দা হাইসিন্থ আপা। তিনি বলেন, আমার হাঁটুতে বা পায়ে ব্যথা নেই। এখানকার মানুষগুলো চমৎকার। ভালোই সময় কাটছে।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
16 September 2022

রানিকে শ্রদ্ধা জানাতে ৮ কিলোমিটারের দীর্ঘ লাইন

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD