📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
f ▶
সর্বশেষ সংবাদ
চুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তারনির্মাণশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্সটানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসিভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর মোফাজ্জাল ও সেক্রেটারি আবুল বশারইরানের সঙ্গে ‘স্থায়ী’ পারমাণবিক চুক্তি চান ট্রাম্পকমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ’র মৃত্যুতে কমিউনিটি ইউকে’র শোক বিএনপির রাজনীতিতে মোশারফ ঠাকুরকে সক্রিয় দেখতে চান নেতাকর্মীরাবাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীবদলে যাওয়া সময়ের চ্যালেঞ্জ ও আমাদের করণীয় : এস এম খোকনরাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্নচুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তারনির্মাণশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্সটানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসিভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর মোফাজ্জাল ও সেক্রেটারি আবুল বশারইরানের সঙ্গে ‘স্থায়ী’ পারমাণবিক চুক্তি চান ট্রাম্পকমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ’র মৃত্যুতে কমিউনিটি ইউকে’র শোক বিএনপির রাজনীতিতে মোশারফ ঠাকুরকে সক্রিয় দেখতে চান নেতাকর্মীরাবাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীবদলে যাওয়া সময়ের চ্যালেঞ্জ ও আমাদের করণীয় : এস এম খোকনরাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

সিরাজগঞ্জের বেলকুচিতে প্রেমের প্রস্তাব প্রত্যাখানে স্কুলছাত্রীকে হত্যা,যুবকের ফাঁসি

প্রকাশিত: August 11, 2022 | বিভাগ: আদালত, জেলা, লিড নিউজ
সিরাজগঞ্জের বেলকুচিতে প্রেমের প্রস্তাব প্রত্যাখানে স্কুলছাত্রীকে হত্যা,যুবকের ফাঁসি
সিরাজগঞ্জের প্রেমের প্রস্তাব প্রত্যাখন করায় সিরাজগঞ্জের বেলকুচিতে স্কুল ছাত্রী হত্যা মামলায় সঞ্জয় চন্দ্র সরকার (২২) নামে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এই সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১০ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মোঃ নাজির এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত সঞ্জয় চন্দ্র সরকার বেলকুচি উপজেলার শোলাকুড়া গ্রামের মৃত মংলা চন্দ্র সরকারের ছেলে। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার শোলাকুড়া গ্রামের শ্রী পবিত্র সরকারের কন্যা পূজা সরকার শোলাকুড়া মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীতে লেখাপড়া করতো। স্কুলে যাওয়ার সময় প্রতিবেশী বখাটে যুবক শ্রী সঞ্চয় চন্দ্র সরকার প্রায়ই প্রেমের প্রস্তাব দিতো। পূজা সরকারকে বিরক্ত করতো।
পূজা সরকার তার প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় সঞ্জয় সরকার ক্ষিপ্ত হয়ে গত ৩ মে ২০২১ সালে পুজা সরকার বাড়িতে রান্না করছিলো। সঞ্জয় পূর্ব পরিকল্পনা মতোবেক ধারালো ছুরি নিয়ে পুজার বাড়িতে প্রবেশ করে এলোপাথারীভাবে পূজা সরকারের শরীরে বিভিন্ন অংশে উপর্যুপরি আঘাত করতে থাকে। এসময় পূজা সরকারের চিৎকারে তার বাবা ও প্রতিবেশীরা এগিয়ে আসলে পূজা সরকারের মৃত্যু নিশ্চিত করে ধারালো ছুরি হাতে দৌড়ে পালিয়ে যায় সঞ্জয় সরকার।
পরে পূজা সরকারের বাবা শ্রী পবিত্র সরকার বাদী হয়ে বেলকুচি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরে পুলিশ শ্রী সঞ্জয় চন্দ্র সরকারকে গ্রেফতার করে। সঞ্জয় চন্দ্র সরকার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। সাক্ষ্য গ্রহনে অভিযোগ প্রমাণিত হওয়ায় দীর্ঘ শোনানী শেষে আদালত আজ এই রায় প্রধান করেন। এ্যাডঃ প্রবীর কুমার চন্দ (কার্তিক) আসামী পক্ষের আইনজীবি ছিলেন।

Share this news as a Photo Card

11 August 2022

সিরাজগঞ্জের বেলকুচিতে প্রেমের প্রস্তাব প্রত্যাখানে স্কুলছাত্রীকে হত্যা,যুবকের ফাঁসি

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...
বিজ্ঞাপন