বাংলা সংস্করণ
শিরোনাম
▪ আ’লীগের নাশকতা মোকাবেলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ▪ দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ▪ ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত ▪ ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
উপজেলা

নবীগঞ্জে সরকারী নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের অভিযান,৭ ব্যবসায়ীকে অর্থদন্ড

প্রকাশিত: ২০ জুলাই ২০২২, ১২:৩৯
Facebook WhatsApp

সরকারী নির্দেশনা রাত ৮ টার সময় ঔষদের দোকান ব্যাতিত সকল দেকানপাট শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নবীগঞ্জ বাজার,বাংলাবাজার আউশকান্দি বাজার,দেবপাড়া বাজার,পানিউমদা বাজারসহ পৌরসভার আশপাশ এলাকায় ১৯ জুলাই শনিবার রাত ৮ টার সময় এক অভিযান পরিচালনা করা হয়।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিনের নের্তৃত্বে নবীগঞ্জ থানা পুলিশ ও পল্লীবিদ্যুতের সহযোগীতায় একটি টীম বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইউএনও শেখ মহিউদ্দিন হ্যান্ড মাইক নিয়ে রাত ৮ টার পর দোকানপাট বন্ধ রাখার আহবান জানান।  এ সময় সরকারী নির্দেশনা অমান্য করায় নবীগঞ্জ বাজারে ৩ টি দোকানের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,নবীগঞ্জ পল্লীবিদ্যুতের ইঞ্জিনিয়ার ভবেশ সরকার,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,এস আই নাঈম আহমদসহ পুলিশের অন্যান্য লোকজন । সরকারী নির্দেশনা বাস্তবায়ন ও বিদ্যুত সাশ্রয় করতে অমান্যকারীদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনের সাথে পল্লীবিদ্যুত কর্তৃপক্ষ সর্বাত্বক সহযোগীতা পালন করবে জানিয়েছেন পল্রী বিদ্যুত নবীগঞ্জ জোনাল অফিসের এজিএম মোস্তাফিজুর রহমান।

অপর দিকে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি উত্তম কুমার দাশের নের্তৃত্বে অপর একটি টীম নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজার,কাজীর বাজর,বান্দের বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় সরকারী নির্দেশনা অমান্য করে শপিংমল,বিপনীবিতান রাত ৮ টার পরে খোলা রাখার দায়ে মোবাইল কোর্ট করে ৭ জন ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা দায়ের করা হয়েছে। উল্লেখ্য  রাত ৮ থেকে উপজেলার সর্বত্র বিদ্যুৎ সাশ্রয়ে সরকার প্রদত্ত নির্দেশনা বাস্তবায়নে মোবাইল কোর্ট/ প্রয়োজনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরন কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ।

Share this news as a Photo Card

20 July 2022

নবীগঞ্জে সরকারী নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের অভিযান,৭ ব্যবসায়ীকে অর্থদন্ড

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...