1. sm.khakon@gmail.com : bkantho :
বানিয়াচংয়ে সিলেট উন্নয়ন পরিষদ’র উদ্যোগে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

বানিয়াচংয়ে সিলেট উন্নয়ন পরিষদ’র উদ্যোগে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি
  • সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১৬০ বার পড়া হয়েছে
বানিয়াচংয়ে সিলেট উন্নয়ন পরিষদ’র উদ্যোগে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ
বানিয়াচংয়ে সিলেট উন্নয়ন পরিষদ’র উদ্যোগে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ। ছবিঃ বাংলা কণ্ঠ

হবিগঞ্জের বানিয়াচংয়ে সিলেট উন্নয়ন পরিষদ’র উদ্যোগে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ১৭ জুলাই রবিবার দুপুরে বানিয়াচং উপজেলা পরিষদ হলরুমে ১৫০ জন বন্যার্ত নারী-পুরুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সাবেক নেতা মোঃ হাবিবুর রহমান চৌধুরীর সঞ্চালণায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন পরিষদ ইউ, এ ই কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ও দুবাই’র বিশিষ্ট ব্যবসায়ী বদরুল ইসলাম চৌধুরী সিআইপি, বানিয়াচং

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউ, এ ই কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোঃ দরবেশ আলী, সহসভাতি আলহাজ্ব আব্বাস উদ্দিন ও সদস্য জুবায়ের আহমদ চৌধুরী প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,

বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, শ্রমিক নেতা মোঃ শাহেদ মিয়া ও দুবাই প্রবাসী লিমন মিয়া।

সভাপতির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী বলেন, সিলেট উন্নয়ন পরিষদ ইউ, এ ই কেন্দ্রীয় কমিটি সিলেটে বন্যার্তদের জন্য ২২ লাখ টাকা বিতরণ করেছে। এর পাশাপাশি বানিয়াচংয়ের বানভাসি মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
17 July 2022

বানিয়াচংয়ে সিলেট উন্নয়ন পরিষদ’র উদ্যোগে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD