বাংলা সংস্করণ
শিরোনাম
▪ আ’লীগের নাশকতা মোকাবেলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ▪ দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ▪ ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত ▪ ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
আন্তর্জাতিক

অনাস্থা ভোটে বিজয়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন একবছরের মধ্যে আনা যাবেনা অনাস্থা প্রস্তাব

প্রকাশিত: ৭ জুন ২০২২, ৯:০৩
Facebook WhatsApp

দলীয় এমপিদের গোপন ব্যালটের ভোটাভোটিতে  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন অনাস্থা ভোটে বিজয়ী  হয়েছেন। এর ফলে আগামী এক বছরের মধ্যে  বরিসের বিরুদ্ধে দলের ভেতর  থেকে কোনো ধরনের অনাস্থা প্রস্তাব আনা যাবে না। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, সোমবার রাতে ক্ষমতাসীন দল কনজারভেটিভ এর এমপিদের এক গোপন ব্যালটে বরিস জনসন প্রধানমন্ত্রী থাকবেন কি না তা নিয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ভোটাভুটিতে বরিসের পক্ষে ভোট পড়ে ২১১টি। আর বিপক্ষে ভোট পড়ে ১৪৮টি।

করোনা মহামারিতে বিধিনিষেধ উপেক্ষা করে সরকারি বাসভবনে একাধিক পার্টির আয়োজন করেছিলেন বরিস জনসন। পরে এ ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। শুরুতে বরিস পার্টির কথা অস্বীকার করলেও পরে তদন্তে সত্যতা পাওয়া গেলে তিনি প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেন। ‘পার্টিগেট কেলেঙ্কারি’ নামে পরিচিত পাওয়া ঘটনার জন্য সোমবার দলীয় পার্লামেন্ট সদস্যদের অনাস্থা ভোটের মুখে পড়েন বরিস।

ভোটাভুটির পর এডুকেশন সেক্রেটারী  নাদিম জাহাউই বলেছেন, প্রধানমন্ত্রী  ভোটে বিজয়ী হয়েছেন। আমি আশা করি আমরা বিষয়টি বিশেষভাবে লক্ষ্য করব।কনজারভেটিভ পার্টির ‘১৯২২ কমিটি’ দলটির নেতৃত্ব নির্বাচনে কাজ করে থাকে। এই কমিটিতে দলটির ১৫ শতাংশ আইনপ্রণেতা যদি চিঠি দিয়ে দলের নেতা ও প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করলে তা অনাস্থা ভোটে গড়ায়।ওই কমিটি গতকাল সোমবার অনাস্থা ভোটের আয়োজন করে।বাংলাদেশ সময় রাত ২টার পর ভোট গণনা শেষে কমিটির চেয়ারম্যান স্যার গ্রাহাম ব্রাডি বলেছেন, ‘আমি ঘোষণা করছি যে, পার্লামেন্টারি পার্টির প্রধানমন্ত্রীর ওপর আস্থা রয়েছে।’

Share this news as a Photo Card

07 June 2022

অনাস্থা ভোটে বিজয়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন একবছরের মধ্যে আনা যাবেনা অনাস্থা প্রস্তাব

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...