<!DOCTYPE html> <html> <?php global $themesbazar; ?> <head><meta http-equiv="Content-Type" content="text/html; charset=utf-8"> <meta name="viewport" content="width=device-width, initial-scale=1"> <link rel="profile" href="http://themesbazar.com"> <title><?php wp_title(''); ?></title> <link rel="icon" href="<?php echo $themesbazar['favicon']['url']?>" type="image/x-icon" /> <link rel="shortcut icon" href="<?php echo $themesbazar['favicon']['url']?>" type="image/x-icon" /> <?php $image = wp_get_attachment_image_src( get_post_thumbnail_id( $post->ID ), 'single-thumbnail' ); ?> <meta property="og:title" content="<?php the_title(); ?>" /> <meta property="og:description" content="" /> <meta property="og:image" content="<?php echo $image[0]; ?>" /> <meta property="og:video" content="" /> <meta property="og:video:width" content="560" /> <meta property="og:video:height" content="340" /> <meta property="og:video:type" content="application/x-shockwave-flash" /> <!-- head section --> <!-- skin --> <link rel="stylesheet" href="https://releases.flowplayer.org/7.2.6/skin/skin.css"> <!-- CDNBye hls.js --> <script src="https://cdn.jsdelivr.net/npm/cdnbye@latest/dist/hls.light.min.js"></script> <!-- flowplayer --> <script src="https://releases.flowplayer.org/7.2.6/flowplayer.min.js"></script> <?php wp_head();?> <?php include('css/dynamic-css.php'); ?> </head> <body> <!------------- Archive start ---------------> <script src="https://code.jquery.com/jquery-1.12.4.js"></script> <script src="https://code.jquery.com/ui/1.12.1/jquery-ui.js"></script> <script type="text/javascript"> $(function() { $("#datepicker").datepicker({ dateFormat: "yymmdd", changeMonth: true, changeYear: true }).val() }); </script>

ব্রিটেনে এ মাসেই সরকারিভাবে বিদ্যুতের দাম বৃদ্ধি পাচ্ছে। এর ফলে প্রতিটি পরিবারের ওপর চাপ বাড়বে। বাড়ছে খাদ্য ও পেট্রোলের দাম জীবনযাত্রার ব্যয় ক্রমশ বাড়ছে। এমন অবস্থায় অনলাইন প্রতিষ্ঠান আসড’য় কেনাকাটা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন এক মা। হতাশার কথা তিনি শেয়ার করেছেন মামসনেটে। এতে তিনি বলেছেন, আসদাডা’র বেকারি সেকশনে দাম কমিয়ে দেয়া হয়েছে এটা দেখে তিনি তাতে ঢুঁ মারেন।
বাচ্চাদের আনন্দ দেয়ার জন্য কিছু একটা কেনার সিদ্ধান্ত নেন। কিন্তু সেটা কিনতে গিয়ে তার খাদ্যের বাজেটে ৫৫ পেন্সের ঘাটতি হবে কিনা সে বিষয়ে নিশ্চিত ছিলেন না। তিনি বলেছেন, তিন বছর আগে আর্থিকভাবে স্বচ্ছল ছিল তার পরিবার।
কিন্তু এখন দু’সপ্তাহের জন্য তারা ৩০ পাউন্ডের কেনাকাটা করতে গিয়েই হিমশিম খাচ্ছেন। তিনি পোস্টে লিখেছেন, আমার জন্য বেঁচে থাকার খরচ অনেক বেড়ে গেছে। প্রকৃতপক্ষে আসদাডা’য় আমি কেঁদেছি। অন্যসব খরচ সহ দু’সপ্তাহের জন্য আমার কাছে অর্থ ছিল মাত্র ৩০ পাউন্ড। কিন্তু বাচ্চাদের জন্য কিছু কিনলে আমার বাজেট থেকে ৫৫ পেন্স ঘাটতি পড়বে বলে মনে হলো। বিশ্বাস হচ্ছে না আমি এই অবস্থায় বেঁচে আছি। এখন আমাকে ফ্রি স্কুল মিলের ওপর নির্ভর করতে হচ্ছে। তার এই পোস্ট দেয়ার পর অন্য অনেক মা-ও একই রকম অভিজ্ঞতার কথা বলেছেন।
একজন লিখেছেন, এমন এক ভয়াবহতার কথা, আমিও একই অবস্থায় আছি। আরেকজন লিখেছেন, আজ আমার অর্থ শেষ গাড়িতে পেট্রোল ভরার টাকা নেই আমি ভীষণভাবে হতাশাগ্রস্ত। এঅবস্থা আরো করুন মাইগ্রেন্ট কমিউনিটিতে বিশেষ করে ব্রিটিশ বাংলাদেশীরা আরো হতাশ। এমন অবস্থায় অনেকেই বিকল্প চিন্তা করছেন। বিশেষ নিম্ন ও মধ্যবৃত্তরা হতাশ হয়ে পড়েছেন।
Leave a Reply