বাংলা সংস্করণ
শিরোনাম
▪ আ’লীগের নাশকতা মোকাবেলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ▪ দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ▪ ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত ▪ ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
লিড নিউজ, শীর্ষ

মার্চে সড়ক দুর্ঘটনায় ১৬৬, করোনায় ৮৫ জনের মৃত্যু : বিএইচআরসি

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২২, ৪:৩৩
Facebook WhatsApp

বাংলাদেশ মানবাধিকার কমিশনের (বিএইচআরসি) এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে মার্চে সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন ঘটনায় প্রায় ২৪৮ জন নিহত হয়েছেন। দেশে একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮৫ জনের মৃত্যু হয়েছে।

বিএইচআরসি শনিবার তার জেলা, উপজেলা, পৌরসভা ইউনিট থেকে সংগৃহীত তথ্য এবং বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে তুলনামূলক তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মৃত ২৪৮ জনের মধ্যে ১৬৬ জন বিভিন্ন পরিবহন দুর্ঘটনায়, ৩৫ জন অজ্ঞাত কারণে, ১৮ জন পারিবারিক সহিংসতায়, চারজন সামাজিক সহিংসতায়, চারজন আততায়ীর দ্বারা, দু’জন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের দ্বারা, দু’জন অপহরণকারীর দ্বারা এবং একজন ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ) এর হাতে এবং ১৩ জন আত্মহত্যা করে মারা যান।

প্রতিবেদনে দেখা গেছে, মার্চ মাসে গড়ে প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজন মারা গেছে। অন্যদিকে গড়ে প্রতিদিন আটজন হত্যাকাণ্ডে মারা গেছেন।

আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের (আইএইচআরসি) সহায়তায় বিএইচআরসি ডকুমেন্টেশন বিভাগের সম্পাদিত এই অনুসন্ধানী প্রতিবেদনে মার্চ মাসে ১২টি ধর্ষণ এবং দুটি অ্যাসিড নিক্ষেপের ঘটনার কথা উল্লেখ করা হয়েছে।

বিএইচআরসি পরামর্শ দিয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দেশে এ ধরনের হত্যাকাণ্ড কমানো সম্ভব।

এতে বলা হয়েছে, গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং মানবাধিকারের মূল্য দেয় এমন একটি সমাজ গঠনের জন্য সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য।

সূত্র : ইউএনবি

Share this news as a Photo Card

03 April 2022

মার্চে সড়ক দুর্ঘটনায় ১৬৬, করোনায় ৮৫ জনের মৃত্যু : বিএইচআরসি

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...