বাংলা সংস্করণ
শিরোনাম
▪ আ’লীগের নাশকতা মোকাবেলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ▪ দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ▪ ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত ▪ ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
উপজেলা

নবীগঞ্জে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৭ জনের জেল

প্রকাশিত: ৩১ মার্চ ২০২২, ৩:৩৮
Facebook WhatsApp
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন এর বাজার সংলগ্ন খেলার মাঠে আয়োজিত মেলা থেকে প্রকাশ্য জুয়া খেলারত অবস্থায় ৭ জুয়ারীকে আটক করেছেন নবীগঞ্জ উপজেলা প্রশাসন।
৩০ মার্চ বুধবার দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাষ্টিষ্ট্রেট উত্তম কুমার দাশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইনাতগঞ্জ ইউনিয়নের মনসুর গ্রামের আব্দুস ছোবানের পুত্র জুয়েল আহমেদ (২৯),চন্ডিপুর গ্রামের কয়ছর উল্লার পুত্র মোতাহের রহমান(৩০), দীঘিরপাড় গ্রামের ফরাস উদ্দিনের পুত্র জায়েদ মিয়া (২৮), উমরপুর গ্রামের আব্দুল মন্নানের পুত্র আলীনুর মিয়া(১৯), জগন্নাথ উপজেলার গোতগাও গ্রামের আসকন মিয়ার পুত্র মিজানুর রহমান(২৭), একই গ্রামের বশর উল্লার পুত্র ফজর আলী (২৭), দয়ালপাড়া গ্রামের নুরুল ইসলামের পুত্র হাছান মিয়া(২৮)কে প্রত্যেককে বংগীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারার অপরাধে ১৫  দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
 মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ। এ সময় এস আই লোকেশ ও নাঈম আহমেদ এর নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছে।

Share this news as a Photo Card

31 March 2022

নবীগঞ্জে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৭ জনের জেল

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...