বাংলা সংস্করণ
শিরোনাম
▪ আ’লীগের নাশকতা মোকাবেলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ▪ দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ▪ ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত ▪ ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
লিড নিউজ, শীর্ষ

উপজেলায় দগ্ধ রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২৯ মার্চ ২০২২, ১০:১১
Facebook WhatsApp

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার গ্রামীণ জনগণের সুবিধার্থে উপজেলায় অগ্নিদগ্ধ রোগীদের প্রাথমিক চিকিৎসা সেবা চালু করার পরিকল্পনা করছে।

তিনি বলেন, আমরা দগ্ধ রোগীদের জন্য এই সেবাটি উপজেলা পর্যায়ে চালু করতে চাই। যাতে গ্রামের মানুষ সেখানে দ্রুত প্রাথমিক চিকিৎসা পেতে পারে।

মঙ্গলবার (২৯ মার্চ) শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে (এসএইচএনআইবিপিএস) সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশের (এসপিএসবি) ‘প্লাস্টিকন ২০২২’ শীর্ষক ষষ্ঠ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সরকার উপজেলা হাসপাতালে চিকিৎসা সেবা চালু করার কথা ভাবছে।

শেখ হাসিনা দাহ্য পদার্থের ব্যবহার এবং আগুনে পোড়ার দুর্ঘটনার প্রাথমিক চিকিৎসা বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণার ওপর জোর দেন।

এসপিএসবি সভাপতি ও এসএইচএনআইবিপিএস পরিচালক ডা: আব্দুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এসপিএসবি’র সাবেক সভাপতি এবং সকল বার্ন প্রকল্পের প্রধান সমন্বয়কারী ডা: সামন্ত লাল সেন এবং এসপিএসবি মহাসচিব (ভারপ্রাপ্ত) ডা: মো: হেদায়েত আলী খান।

মুজিববর্ষ উপলক্ষে ইনস্টিটিউটে স্থাপিত মুজিব কর্নার ও বঙ্গবন্ধু গ্যালারিও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

সূত্র : ইউএনবি


Share this news as a Photo Card

29 March 2022

উপজেলায় দগ্ধ রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...