📅 রবিবার, ২২ নভেম্বর ২০২৬
f ▶
সর্বশেষ সংবাদ
চুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তারনির্মাণশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্সটানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসিভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর মোফাজ্জাল ও সেক্রেটারি আবুল বশারইরানের সঙ্গে ‘স্থায়ী’ পারমাণবিক চুক্তি চান ট্রাম্পকমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ’র মৃত্যুতে কমিউনিটি ইউকে’র শোক বিএনপির রাজনীতিতে মোশারফ ঠাকুরকে সক্রিয় দেখতে চান নেতাকর্মীরাবাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীবদলে যাওয়া সময়ের চ্যালেঞ্জ ও আমাদের করণীয় : এস এম খোকনরাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্নচুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তারনির্মাণশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্সটানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসিভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর মোফাজ্জাল ও সেক্রেটারি আবুল বশারইরানের সঙ্গে ‘স্থায়ী’ পারমাণবিক চুক্তি চান ট্রাম্পকমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ’র মৃত্যুতে কমিউনিটি ইউকে’র শোক বিএনপির রাজনীতিতে মোশারফ ঠাকুরকে সক্রিয় দেখতে চান নেতাকর্মীরাবাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীবদলে যাওয়া সময়ের চ্যালেঞ্জ ও আমাদের করণীয় : এস এম খোকনরাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

সরকার দ্রব্যমূল্য নিয়ে মশকরা করছে : মির্জা ফখরুল

প্রকাশিত: March 13, 2022 | বিভাগ: জাতীয়, রাজনীতি, লিড নিউজ
মির্জা ফখরুল ইসলাম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে সরকার জনগণের সাথে মশকরা করছে। সাধারণ মানুষের সাথে মশকরা করা মোটেই উচিৎ নয়। নিত্যপণ্যের চড়া দামে জনগণের নাভিশ্বাস উঠে গেছে।

১৩ মার্চ রোববার সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘নাম বলতে চাই না, আমাকে জড়িয়ে সরকারের এক মন্ত্রী বলেছেন আমি নাকি ব্যবসায়ীদের সঙ্গে জড়িত। এটা হাস্যকর একটা কথা। আমি কখনোই ব্যবসার সাথে জড়িত ছিলাম না। আমি শিক্ষকতার সাথে জড়িত ছিলাম।

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবি করে তিনি বলেন, সরকার একটি খসড়া সম্প্রচার নীতিমালা করেছে। এটা নিবর্তনমূলক। স্বাধীনতার উদ্দেশ্যবিরোধী। যা বাস্তবায়ন হলে বাকস্বাধীনতা সম্পূর্ণরুপে হরণ হবে।

বামজোটের ডাকা ২৮ মার্চের হরতালে বিএনপির সমর্থন থাকবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামীকাল দলের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে সরকার আবারো নতজানু পররাষ্ট্রনীতির পরিচয় দিয়েছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, সরকার তাদের অবস্থান স্পষ্ট করতে পারেনি। শক্তভাবে একটি বিবৃতি পর্যন্ত তারা দেয়নি। বিএনপি সব সময় আগ্রাসনের বিরুদ্ধে। আমরা যে কোনো দেশে আগ্রাসনের বিরোধীতা করি।

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সহ সভাপতি নূর করিম, ওবায়দুল্লাহ্ মাসুদ, যুগ্মসাধারণ সম্পাদক পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক জাফরুল্লাহ্ চৌধুরী, দফতর সম্পাদক মামুন অর রশিদসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

13 March 2022

সরকার দ্রব্যমূল্য নিয়ে মশকরা করছে : মির্জা ফখরুল

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...
বিজ্ঞাপন