1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
খাল খনন কর্মসূচি দিয়ে মহাবিপ্লব ঘটিয়েছিলেন জিয়াউর রহমান - বাংলা কণ্ঠ নিউজ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

খাল খনন কর্মসূচি দিয়ে মহাবিপ্লব ঘটিয়েছিলেন জিয়াউর রহমান

বাংলা কণ্ঠ ডেস্ক
  • মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

পানি সম্পদ মন্ত্রী মো: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবদ্দশায় খাল খনন কর্মসূচি দিয়ে মহা বিপ্লব ঘটিয়েছিলেন। দীর্ঘদিন খাল খনন না থাকায় এবং দেশব্যাপী সেচ ব্যবস্থায় অভাব ও জলবদ্ধতায় জনদুর্ভোগ বেড়েছে। বর্তমান সরকার, জনগণের নির্বাচিত সরকার। জনকল্যাণে সরকার প্রয়োজনীয় সকল কিছু করবে।

মন্ত্রী বলেছেন, দীর্ঘদিন খাল খনন না থাকায় এবং দেশব্যাপী সেচ ব্যবস্থায় অভাব ও জলবদ্ধতায় জনদুর্ভোগ বেড়েছে। বর্তমান সরকার, জনগণের নির্বাচিত সরকার। জনকল্যাণে সরকার প্রয়োজনীয় সকল কিছু করবে।

মঙ্গলবার দেশব্যাপী ‘খাল-পুকুর-জলাশয় খনন ও পুনঃখনন’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সচিবালয়ের পানি সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এ কথা বলেন। তিনি আয়োচিত সভায় সভাপতিত্ব করেন।

এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি, কৃষি, খাদ্য ও মৎস্য এবং প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন এমপি।

খাল খনন কর্মসূচি দৃশ্যমান ও কার্যকর করতে পানি সম্পদ মন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আগামী তিন দিনের মধ্যে কর্মপরিকল্পনা দিতে আহ্বান জানান।

এ সময় খাল খনন টেকসই করা, মানুষের জীবন-জীবিকা নির্ভর জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বর্জ্য ব্যবস্থাপনার সঠিক ও আধুনিক কর্মকৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন মো: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

প্রতিমন্ত্রী আজাদ বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও ৫ কোটি বৃক্ষরোপনে কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, খাল খনন বাস্তবায়নে জন্য পানি সম্পদ মন্ত্রণালয় অগ্রণী ভূমিকা পালন করবে। চলতি অর্থ বছর ও আগামী বছরগুলোতে সংশ্লিষ্ট মন্তণালয়গুলো কী কাজ করবে, তার সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান তিনি।

আগামী পাঁচ বছরে নির্ধারিত ২০ হাজার কিলোমিটার ‘খাল-পুকুর-জলাশয় খনন ও পুনঃখনন’ বাস্তবায়ন করবে পানি সম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

সূত্র : বাসস

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD