1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা - বাংলা কণ্ঠ নিউজ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা

বাংলা কণ্ঠ ডেস্ক
  • বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে
খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেছেন প্রধানর উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৭ মিনিটে প্রধান উপদেষ্টা এভারকেয়ার হাসপাতালে যান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, সন্ধ্যা ৭টা ৭ মিনিট প্রধান উপদেষ্টাকে স্বাগতম জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি আরো বলেন, মহাসচিব প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়েছে সরাসরি চেয়ারপারসনের কাছে নিয়ে গেছেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন ও অধ্যাপক ডা: শাহাবুদ্দিন তালুকদার।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD