1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার হলেন ১৮০৭ জন - বাংলা কণ্ঠ নিউজ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার হলেন ১৮০৭ জন

বাংলা কণ্ঠ ডেস্ক
  • বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে
৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার হলেন ১৮০৭ জন

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নিয়োগের জন্য বিভিন্ন ক্যাডারে সুপারিশ করা হয়েছে এক হাজার ৮০৭ জনকে। বুধবার (২৬ নভেম্বর) রাতে পিএসসির ওয়েবসাইটে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫তম বিসিএসের দু’ হাজার ৩০৯টি পদের বিপরীতে এক হাজার ৮০৭ জনকে ক্যাডার পদে সুপারিশ করা হলো।

চলতি বছরের ১৮ জুন লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। তাতে উত্তীর্ণ হয়েছেন ছয় হাজার ৫৫৮ জন। ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা গত বছরের ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়।

২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। গত বছরের ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। পরীক্ষায় পাস করেন ১২ হাজার ৭৮৯ জন।

৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আবেদনকারী তিন লাখ ৪৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন দু’ লাখ ৬৮ হাজার ১১৯ জন। পরীক্ষা দেননি ৭৮ হাজার ৮০৩ জন। উপস্থিতির হার ৭৭ দশমিক ২৪।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD