<!DOCTYPE html> <html> <?php global $themesbazar; ?> <head><meta http-equiv="Content-Type" content="text/html; charset=utf-8"> <meta name="viewport" content="width=device-width, initial-scale=1"> <link rel="profile" href="http://themesbazar.com"> <title><?php wp_title(''); ?></title> <link rel="icon" href="<?php echo $themesbazar['favicon']['url']?>" type="image/x-icon" /> <link rel="shortcut icon" href="<?php echo $themesbazar['favicon']['url']?>" type="image/x-icon" /> <?php $image = wp_get_attachment_image_src( get_post_thumbnail_id( $post->ID ), 'single-thumbnail' ); ?> <meta property="og:title" content="<?php the_title(); ?>" /> <meta property="og:description" content="" /> <meta property="og:image" content="<?php echo $image[0]; ?>" /> <meta property="og:video" content="" /> <meta property="og:video:width" content="560" /> <meta property="og:video:height" content="340" /> <meta property="og:video:type" content="application/x-shockwave-flash" /> <!-- head section --> <!-- skin --> <link rel="stylesheet" href="https://releases.flowplayer.org/7.2.6/skin/skin.css"> <!-- CDNBye hls.js --> <script src="https://cdn.jsdelivr.net/npm/cdnbye@latest/dist/hls.light.min.js"></script> <!-- flowplayer --> <script src="https://releases.flowplayer.org/7.2.6/flowplayer.min.js"></script> <?php wp_head();?> <?php include('css/dynamic-css.php'); ?> </head> <body> <!------------- Archive start ---------------> <script src="https://code.jquery.com/jquery-1.12.4.js"></script> <script src="https://code.jquery.com/ui/1.12.1/jquery-ui.js"></script> <script type="text/javascript"> $(function() { $("#datepicker").datepicker({ dateFormat: "yymmdd", changeMonth: true, changeYear: true }).val() }); </script>

বানিয়াচংয়ে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যে বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেনারি হাসপাতাল প্রাঙ্গণে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা বেগম সাথী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, প্রাণিসম্পদ খাতে বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্প সত্যিই অনন্য। আধুনিক পদ্ধতিতে গবাদিপশু পালন, রোগ প্রতিরোধ, দুগ্ধ ও মাংস উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হচ্ছে। উপজেলা প্রশাসন সবসময় কৃষক ও খামারিদের পাশে রয়েছে। সঠিক প্রশিক্ষণ, পরামর্শ ও সরকারি সেবার মাধ্যমে আমরা এই খাতকে আরও এগিয়ে নিতে চাই।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আবুল কালামের সভাপতিত্বে ও ডা. শামিমা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ এনামুল হক, বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. শামিমা আক্তার,
বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা যুবউন্নয়ন অফিসার মুহাম্মদ রেজাউন উল্লাহ, উপসহকারী প্রাণি সম্পদ অফিসার মুখলেছুর রহমানসহ উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, খামারি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া কোরআন তেয়াওয়াত করেন মুশফিকুর রহমান ও গীতা পাঠ করেন অফিস সহকারী দীপক চন্দ্র দাশ।
পরে প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে গবাদিপশু, হাঁস-মুরগি, পশুখাদ্য, দুগ্ধজাত পণ্যসহ বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দ। প্রদর্শনীতে মোট ২০টি স্টল স্থান পায়। শেষে শ্রেষ্ঠ খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply