1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
বানিয়াচংয়ে আলোচিত ৯ হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে আলোচিত ৯ হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি
  • রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে
বানিয়াচংয়ে আলোচিত ৯ হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

হবিগঞ্জের বানিয়াচংয়ে নয় হত্যা মামলার আলোচিত আসামি উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মঞ্জু কুমার দাসকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২ নভেম্বর) দুপুর দেড়টায় তাকে গ্রেফতার করা হয়। মঞ্জু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নয় হত্যা মামলার আসামি।পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মার্কুলি বাজার থেকে চেয়ারম্যান মঞ্জু কুমার দাসকে গ্রেফতার করা হয়। তিনি এতদিন এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছিলেন।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মঞ্জু দাসের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে নয় হত্যা মামলা অন্যতম। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD