<!DOCTYPE html> <html> <?php global $themesbazar; ?> <head><meta http-equiv="Content-Type" content="text/html; charset=utf-8"> <meta name="viewport" content="width=device-width, initial-scale=1"> <link rel="profile" href="http://themesbazar.com"> <title><?php wp_title(''); ?></title> <link rel="icon" href="<?php echo $themesbazar['favicon']['url']?>" type="image/x-icon" /> <link rel="shortcut icon" href="<?php echo $themesbazar['favicon']['url']?>" type="image/x-icon" /> <?php $image = wp_get_attachment_image_src( get_post_thumbnail_id( $post->ID ), 'single-thumbnail' ); ?> <meta property="og:title" content="<?php the_title(); ?>" /> <meta property="og:description" content="" /> <meta property="og:image" content="<?php echo $image[0]; ?>" /> <meta property="og:video" content="" /> <meta property="og:video:width" content="560" /> <meta property="og:video:height" content="340" /> <meta property="og:video:type" content="application/x-shockwave-flash" /> <!-- head section --> <!-- skin --> <link rel="stylesheet" href="https://releases.flowplayer.org/7.2.6/skin/skin.css"> <!-- CDNBye hls.js --> <script src="https://cdn.jsdelivr.net/npm/cdnbye@latest/dist/hls.light.min.js"></script> <!-- flowplayer --> <script src="https://releases.flowplayer.org/7.2.6/flowplayer.min.js"></script> <?php wp_head();?> <?php include('css/dynamic-css.php'); ?> </head> <body> <!------------- Archive start ---------------> <script src="https://code.jquery.com/jquery-1.12.4.js"></script> <script src="https://code.jquery.com/ui/1.12.1/jquery-ui.js"></script> <script type="text/javascript"> $(function() { $("#datepicker").datepicker({ dateFormat: "yymmdd", changeMonth: true, changeYear: true }).val() }); </script>

শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ সুন্দর রাখতে বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে সোমবার (২৫ আগষ্ট) সকাল সাড়ে ১১ ঘটিকায় বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক প্রতিনিধি ও বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন। শিক্ষক প্রতিনিধি ও সিনিয়র শিক্ষক মোফাজ্জল হোসেন মুকুল’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক পারভীন আক্তার খানম, সিনিয়র শিক্ষক কাজল মিয়া, সোনিয়া ইকবাল স্বম্পা, অভিভাবক ও মহারত্নপাড়া এসইএসডিপি মডেডল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা আক্তার, মোঃ মতিউর রহমান, মাহবুবুর রহমান, শুভ্র মিয়াসহ অভিভাবকবৃন্দ।
প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন,”আমাদের বিদ্যালয়ের সাফল্য নির্ভর করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার ওপর। আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সুন্দর ও অনুকূল পরিবেশ গড়ে তুলতে। অভিভাবকদের অনুরোধ করব, আপনারা সন্তানদের পড়াশোনা, উপস্থিতি ও শৃঙ্খলার বিষয়ে নিয়মিত খোঁজ নেবেন এবং তাদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ গঠনে ভূমিকা রাখবেন। একসাথে কাজ করলে আমাদের বিদ্যালয় শিক্ষার মানের দিক থেকে অগ্রগামী হবে।”
সভাপতি তার বক্তব্যে বলেন,”বিদ্যালয় কেবল বইয়ের জ্ঞান নয়, ভালো মানুষ তৈরির অন্যতম ক্ষেত্র। অভিভাবক ও শিক্ষকের সমন্বিত প্রচেষ্টায়ই শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা নিশ্চিত করা সম্ভব। সন্তানদের পড়ালেখায় নিয়মিত খোঁজখবর রাখা, বিদ্যালয়ের সাথে নিবিড় যোগাযোগ রাখা এবং অনুপযুক্ত কাজে সময় নষ্ট না করে শিক্ষায় মনোযোগী করে তোলাই হবে আমাদের প্রধান দায়িত্ব।

উপস্থিত অভিভাবকদের একাংশ।
শিক্ষার মান উন্নয়নে আমরা শিক্ষক, অভিভাবক ও সমাজের সকলকে একসাথে নিয়ে কাজ করতে চাই।” এ সময় বক্তারা বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নে অভিভাবকদের ভূমিকা, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি এবং প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।
Leave a Reply