1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন নবীনগরের আতিকুল হাসান - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন নবীনগরের আতিকুল হাসান

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
  • বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ভদ্রগাছা গ্রামের কৃতিসন্তান অ্যাডভোকেট আতিকুল হাসান। অ্যাডভোকেট আতিকুল হাসান ভদ্রগাছা গ্রামের সাবেক টি এন্ড টি কর্মকর্তা মো: নজিবুল হকের সন্তান এবং জুলাইপাড়া গ্রামের মরহুম কাস্টমস অফিসার রফিকুল হকের নাতি।
তিনি দেশবাসীর নিকট ন্যায় দোয়া চেয়েছেন যেন ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারেন শিক্ষাজীবন অ্যাডভোকেট  আতিকুল হাসান নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে এল.এল.বি.(অনার্স) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.এম. ডিগ্রি অর্জন করেন।
অ্যাডভোকেট আতিকুল হাসান ঢাকা জজকোর্টের একজন নিয়মিত প্রাকটিশনার।তিনি ঢাকা আইনজীবী সমিতি,ঢাকা ট্যাক্সেস বারের একজন সন্মানিত সদস্য। সমাজকল্যাণ মূলক কাজ: অ্যাডভোকেট আতিকুল হাসান ছাত্রজীবনে দেশের সেরা সোস্যাল অর্গানাইজেশন “ইউথ ফর বেটার ফিউচার সোসাইটির কেন্দ্রীয় আইন সম্পাদক,
লিগ্যাল অর্গানাইজেশন ইউথ ফর পিস এন্ড জাস্টিসের সেন্ট্রাল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, দ্যা ক্যাম্পাস মিররের সহ সম্পাদক, লিগ্যাল ম্যাগাজিন ” দ্যা লিগ্যাল এক্সপ্রেস” এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।বর্তমানে তিনি ঢাকাস্থ বি বাড়িয়া ফোরামের কার্যকরী পরিষদের সদস্য ও সহ আইন সম্পাদক। ভবিষ্যতে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি হতে চান।ন্যায় বিচার প্রতিষ্ঠায় তিনি আত্মনিয়োগ করতে চান।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD