1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
নারী সংস্কার কমিশনের ‘বিতর্কিত’ ধারার বৈধতার রিট খারিজ - বাংলা কণ্ঠ নিউজ
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

নারী সংস্কার কমিশনের ‘বিতর্কিত’ ধারার বৈধতার রিট খারিজ

বাংলাকণ্ঠ ডেস্ক
  • সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে
নারী সংস্কার কমিশনের ‘বিতর্কিত’ ধারার বৈধতার রিট খারিজ
ফাইল ছবি

নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশের কয়েকটি ‘বিতর্কিত ও সাংঘর্ষিক’ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। সোমবার (২৬ মে) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত বলেছেন, এই সুপারিশ এখনো বাস্তবায়ন হয়নি। এটা প্রি-ম্যাচিউড। সুপারিশ সরকার বাস্তবায়ন করলে রিটকারী চাইলে আদালতে আসতে পারবেন।

এর আগে, গত ১৯ মে নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশের কয়েকটি বিতর্কিত ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষ হয়। শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন হাইকোর্ট। আদালতে রিটের পক্ষে রিটকারি আইনজীবী রওশন আলী নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক।

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন-২০২৫ এর কয়েকটি সুপারিশ সংবিধানের সাথে সাংঘর্ষিক উল্লেখ করে সুপ্রিম কোর্টের আইনজীবী আইনজীবী রওশন আলী হাইকোর্টে রিটটি করেন। এই রিটে বলা হয়, নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের সুপারিশ ইসলামি শরিয়ত, সংবিধান এবং দেশের ধর্মপ্রাণ মানুষের মূল্যবোধের সাথে সরাসরি সাংঘর্ষিক। রিটে সংশ্লিষ্ট তিনটি মন্ত্রণালয় ও নারী সংস্কার কমিশনের চেয়ারম্যানকে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD