1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
অনির্দিষ্টকালের জন্য রাজশাহী নার্সিং কলেজ বন্ধ ঘোষণা - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

অনির্দিষ্টকালের জন্য রাজশাহী নার্সিং কলেজ বন্ধ ঘোষণা

বাংলা কণ্ঠ ডেস্ক
  • বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে
অনির্দিষ্টকালের জন্য রাজশাহী নার্সিং কলেজ বন্ধ ঘোষণা

অনির্দিষ্টকালের জন্য রাজশাহী নার্সিং কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একইসাথে বুধবার (১৪ মে) দুপুর ১২টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়। এ দিন সকালে কলেজটির অধ্যক্ষ মতিয়ারা খাতুনের সই করা এক নোটিশে এ নির্দেশনা দেয়া হয়। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনিব্যবস্থা নেয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

এর আগে, মঙ্গলবার ডিপ্লোমা (সিনিয়র স্টাফ নার্স) ও বিএসসি নার্সিং (বেসিক) শিক্ষার্থীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষাপটে কর্তৃপক্ষ ক্যাম্পাস বন্ধের এ সিদ্ধান্ত নিয়েছে। কলেজের অধ্যক্ষ মতিয়ারা খাতুন বলেন, ‘১৬ মে ভর্তি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তাই আরো বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় কলেজ বন্ধ করে দিতে হলো। তবে সবকিছু স্বাভাবিক হলে শিক্ষা কার্যক্রম আবারো চালু হবে বলে জানান তিনি।’

উল্লেখ্য, ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীরা তাদের বিএ’র সমমান দেয়ার দাবিতে অব্যাহতভাবে আন্দোলন করে আসছেন। আর এটি না করার দাবিতে আন্দোলন করছেন বিএসসি নার্সিং (বেসিক) কোর্সের শিক্ষার্থীরা। এ নিয়ে মঙ্গলবার (১৫ মে) দু’পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে দু’পক্ষের অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হন। এরই জেরে আরো বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD