বাংলা সংস্করণ
শিরোনাম
▪ আ’লীগের নাশকতা মোকাবেলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ▪ দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ▪ ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত ▪ ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
জাতীয়, রাজনীতি, লিড নিউজ, শীর্ষ

আ’লীগের নাশকতা মোকাবেলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ৬:৫৭
Facebook WhatsApp

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতা মোকাবেলায় বিএনপির সংসদ সদস্যদের (এমপি) নিজ নিজ এলাকায় গিয়ে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, ফ্যাসিবাদী গোষ্ঠী সারাদেশে বিশৃঙ্খলা করে সরকারকে বেকায়দায় ফেলতে চাইছে। পরাজিত গোষ্ঠীকে মোকাবেলা করতে নিজের সংসদীয় এলাকায় প্রত্যেক সদস্যকে উপস্থিত থাকতে হবে। অরাজকতা ও বিশৃঙ্খলা করে না। সাংগঠনিকভাবে এমপি ছাড়াও দলের অন্য সদস্যদের সারাদেশে মাঠে ময়দানে উপস্থিত থাকতে হবে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে সংসদ ভবনের নবম তলায় বিএনপির সংসদীয় দলের সভায় সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এ নির্দেশনা দিয়েছেন জানা গেছে। বিএনপির একাধিক সংসদ সদস্যের সাথে কথা বলে এসব তথ্য জানা যায়। জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে সংসদীয় দলের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর আড়াইটায় বৈঠকটি শুরু হয়ে ৩টা ৫৫ মিনিটে শেষ হয়। বৈঠকে সংসদীয় দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

আগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা রাজপথে ছিলাম। রাজপথে থাকতে হবে। রাজপথ কাউকে ছেড়ে দেয়া হবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে পরাজিত শক্তির বিশৃঙ্খলা মোকাবেলা করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

সংসদীয় দলের বৈঠকে সব সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দেয়ার পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি রাজপথে থেকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা ও তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদারের লক্ষ্যে প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় অবস্থান করে জনগণের সাথে সম্পৃক্ততা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন বলেও একাধিক নেতা জানান।

Share this news as a Photo Card

18 November 2026

আ’লীগের নাশকতা মোকাবেলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...