1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
৩০ জুন পর্যন্ত বিভিন্ন পণ্যে ভ্যাট অব্যাহতি - বাংলা কণ্ঠ নিউজ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

৩০ জুন পর্যন্ত বিভিন্ন পণ্যে ভ্যাট অব্যাহতি

বাংলা কণ্ঠ ডেস্ক
  • মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে
তফসিল ঘোষণার পর জনদুর্ভোগ সৃষ্টিকারী আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে

উৎপাদন ও বাণিজ্য পর্যায়ে থাকা বেশ কিছু পণ্যের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) চলতি বছরের ৩০ জুন পর্যন্ত মওকুফ করেছে সরকার। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

এতে বলা হয়, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত উৎপাদন পর্যায়ে রেপসিড তেল, কোলজা বীজ, ও ক্যানোলা তেল ভ্যাট থেকে অব্যাহতি পাবে। এছাড়া কোনো সময়সীমা ছাড়াই সরিষার তেলও উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি পাবে।

এছাড়া স্থানীয়ভাবে উৎপাদিত বিস্কুট, লবণ, আটা, সুজি, মরিচের গুঁড়া, ধনিয়া, হলুদ, আদা, রাইস ব্র্যান অয়েল, সূর্যমুখী তেল, রেপসিডের তেল, কোলজা বীজের তেল, ক্যানোলা তেল, ডাল বা ডাল জাতীয় খাদ্যশস্যসহ দেশীয়ভাবে উৎপাদিত বেশ কিছু পণ্য ব্যবসা পর্যায়ে ভ্যাট অব্যাহতি পাবে।

সূত্র : ইউএনবি

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD