1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
নবীগঞ্জে চলন্ত প্রাইভেট কারে আগুন - বাংলা কণ্ঠ নিউজ
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

নবীগঞ্জে চলন্ত প্রাইভেট কারে আগুন

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ)
  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে
নবীগঞ্জে চলন্ত প্রাইভেট কারে আগুন
হবিগঞ্জের নবীগঞ্জে চলন্ত প্রাইভেট কারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় কেউ হতাহত না হলেও কারটি পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারী) সকাল ৯ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে জনতার বাজার নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা সড়কে প্রাইভেট কারে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন এলাকাবাসী।
নবীগঞ্জ ফায়ার স্টেশনের ডিউটি অফিসার আব্দুল মুমিন জানান- জাতীয় জরুরি সেবা নাম্বার থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কারের আগুন নির্বাপন করি। এঘটনায় কেউ আহত হননি। আগুনের প্রকৃত কারন নির্নয় করা যায়নি।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবু তাহের দেওয়ান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান- খবর পেয়ে জানতে পারি ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণ করেছে। এঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাইভেট কারের মালিক সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন ঘটনার স্থানে কাউকে পাওয়া যায় নি।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD