1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার - বাংলা কণ্ঠ নিউজ
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার

বাংলা কণ্ঠ ডেস্ক
  • সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে
২৭ ডিসেম্বর তারেক রহমান ভোটার হবেন
ফাইল ছবি।

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আগেই জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে। সোমবার এ মামলায় আসামিপক্ষের আইনজীবী আব্দুর রশীদ মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় এ মামলায় বিচারিক আদালতে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল তারেক রহমানের। পরে অন্তর্বর্তী সরকারের সময়ে হাইকোর্ট থেকে খালাস পান তিনি।

গত পহেলা ডিসেম্বর এ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দেয় হাইকোর্ট।

আইনজীবী আব্দুর রশীদ মোল্লা জানান, ‘উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী আজ ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল-১ এর বিচারক মো: রফিকুল ইসলাম স্বপ্রণোদিত হয়ে তারেক রহমানের বিরুদ্ধে জারি থাকা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ দিয়েছেন।’

সূত্র : বিবিসি

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD