1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
গত ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ১৫২১ জন - বাংলা কণ্ঠ নিউজ
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

গত ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ১৫২১ জন

বাংলা কণ্ঠ ডেস্ক
  • সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে ১৫২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিদেশী আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।

সোমবার বিকেলে পুলিশ সদর দফতরের বিবৃতিতে জানানো হয়, ‘অপারেশন ডেভিল হান্টে’ গত চব্বিশ ঘণ্টায় ৩৪৩ জন এবং অন্যান্য মামলা ও অভিযানে ১১৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সদর দফতর জানিয়েছে, অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় একটি বিদেশী পিস্তল, দু’টি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ছয়টি শটগান কার্তুজ, ১০টি ককটেল, ডজন খানেক দেশি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

এর আগে গত শনিবার সন্ধ্যা থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী। প্রথম দিনের অভিযানে রোববার দুপুর পর্যন্ত আটক করা হয় ১৩০৮ জনকে।

সূত্র : বিবিসি

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD