📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
f ▶
সর্বশেষ সংবাদ
চুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তারনির্মাণশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্সটানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসিভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর মোফাজ্জাল ও সেক্রেটারি আবুল বশারইরানের সঙ্গে ‘স্থায়ী’ পারমাণবিক চুক্তি চান ট্রাম্পকমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ’র মৃত্যুতে কমিউনিটি ইউকে’র শোক বিএনপির রাজনীতিতে মোশারফ ঠাকুরকে সক্রিয় দেখতে চান নেতাকর্মীরাবাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীবদলে যাওয়া সময়ের চ্যালেঞ্জ ও আমাদের করণীয় : এস এম খোকনরাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্নচুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তারনির্মাণশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্সটানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসিভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর মোফাজ্জাল ও সেক্রেটারি আবুল বশারইরানের সঙ্গে ‘স্থায়ী’ পারমাণবিক চুক্তি চান ট্রাম্পকমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ’র মৃত্যুতে কমিউনিটি ইউকে’র শোক বিএনপির রাজনীতিতে মোশারফ ঠাকুরকে সক্রিয় দেখতে চান নেতাকর্মীরাবাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীবদলে যাওয়া সময়ের চ্যালেঞ্জ ও আমাদের করণীয় : এস এম খোকনরাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

সিরাজগঞ্জে জেলা পর্যায় বালক-বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত: January 21, 2025 | বিভাগ: খেলা, জেলা
মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই প্রতিপাদ্য নিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে জাতীয় অনুর্ধ্ব ১৭ বালক-বালিকাদের  গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট  শুরু হয়েছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের  আয়োজনে বালক-বালিকাদের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)  টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক গনপতি রায়। পরিচালনা করেন জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ নুরে এলাহী।
 এসময় আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়নের উপপরিচালক মোঃ শরিফুল ইসলাম,সিরাজগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লুৎফর রহমান,শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাহাদাৎ হোসেন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির সহ সভাপতি রকিবুল হাসান রতন,সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, ক্রীড়া বিষয়ক সম্পাদক হেদায়েতুল ইসলাম ফ্রট,জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী Story আলামিন সেখ  সহ অন্যরা।
সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলার অনুর্ধ্ব ১৭ বালক বালিকা ফুটবল দল এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।
উদ্বোধনী খেলায় বেলকুচি উপজেলা বালক দল টাইব্রেকার ৫-৪ গোলে শাহজাদপুর উপজেলা বালক দল কে পরাজিত করে এবং  শাহজাদপুর উপজেলা বালিকা দল ৮-০ গোলে বেলকুচি উপজেলা বালিকা দলকে পরাজিত করে। শাহজাদপুর উপজেলা বালিকা দলের জাকিয়া ৩টি ও আসমা ৩টি করে গোল করে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করে।
খেলা পরিচালনা করেন রেফারি রেজাউল করিম খোকন,সহকারী রেফারী আবু হানিফ ও মোখলেছুর রহমান। ধারাবর্ণনায় ছিলেন আব্দুল্লাহ আল মাহমুদ।
#

Share this news as a Photo Card

21 January 2025

সিরাজগঞ্জে জেলা পর্যায় বালক-বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...
বিজ্ঞাপন