1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
কালনী গ্রামের প্রবাসী দিপু হত্যা মামলায় আরও ১০ আসামী কারাগারে - বাংলা কণ্ঠ নিউজ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

কালনী গ্রামের প্রবাসী দিপু হত্যা মামলায় আরও ১০ আসামী কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি
  • রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে
কালনী গ্রামের প্রবাসী দিপু হত্যা মামলায় আরও ১০ আসামী কারাগারে
ফাইল ছবি।

হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামের সৌদী প্রবাসী কাজী দিপু মিয়া হত্যা মামলায় আরও ১০ আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল রবিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রে মোঃ আব্দুল আলিম আসামীদের জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ প্রদান করেন।

যাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে তারা হলেন- কালনী গ্রামের আক্তার মিয়া, ছুরুক মিয়া, রাজু মিয়া, হৃদয় মিয়া, বাচ্চু মিয়া, জিতু মিয়ার পুত্র আক্তার মিয়া, অন্তর মিয়া, জিতু মিয়া, শানু মিয়া, ছাবু মিয়া। গত ২২ জানুয়ারী দিপু মিয়াকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে র‌্যাব ৬ আসামীকে গ্রেফতার করে। পরে ৩৭ জন আসামীকে কারাগারে প্রেরণ করেন আদালত।।

গতকাল আরও ১০ আসামীকে কারাগারে প্রেরণ করা হল। এনিয়ে এজাহারভূক্ত ৬০ আসামীর মধ্যে ৫৩ আসামী বর্তমানে কারাগারে রয়েছেন। পলাতক থাকা অন্য আসামীদেরকে গ্রেফতারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD