1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
চলতি সপ্তাহে হবে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি! - বাংলা কণ্ঠ নিউজ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

চলতি সপ্তাহে হবে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি!

বাংলা কন্ঠ ডেস্ক
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে
৪৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৩ হাজার চিকিৎসক

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি চলতি সপ্তাহে প্রকাশের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। শনিবার (২৩ নভেম্বর) এ বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, ‘আগামী ৩০ নভেম্বরের মধ্যে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের চেষ্টা করা হচ্ছে। বিজ্ঞপ্তি প্রকাশের নির্দিষ্ট দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।’

পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ৪৭তম বিসিএসের জন্য জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো চাহিদা যাচাইয়ের কাজ প্রায় শেষ হয়েছে। আগামীকাল রোববার অবশিষ্ট কাজ শেষ করা হতে পারে। এরপর বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।

এ বিসিএসে একসাথে ক্যাডার ও নন-ক্যাডারের বিজ্ঞপ্তি হবে। সবমিলিয়ে পদসংখ্যা হতে পারে ৩ হাজার ৭০১টি। এর মধ্যে ক্যাডার নিয়োগ হবে ৩ হাজার ৪৬০ জন। আর নন-ক্যাডারের চাহিদা রয়েছে ২৬১ জনের। তবে এ সংখ্যা আরো বাড়তে পারে।

তথ্যানুযায়ী, স্বাস্থ্য ক্যাডারে সর্বোচ্চ ১ হাজার ১৮১ সহকারী সার্জন নিয়োগের সম্ভাবনা রয়েছে। উল্লেখযোগ্য অন্যান্য সংখ্যার মধ্যে রয়েছে শিক্ষা ক্যাডারে ৯৩৮ জন, প্রশাসনে ২০০, পুলিশে ১০০, কাস্টমসে ৫০, আনসারে ৫০, ট্যাক্সে ৫০ এবং পররাষ্ট্র, বন, রেল, কৃষি ও মৎস্যসহ অন্যান্য ক্যাডারে ৯৫১ জন।

এদিকে গত বছরের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। এ বছরের ৯ মে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হন ১০ হাজার ৬৩৮ প্রার্থী। ৪৬তম বিসিএসের প্রিলিমিনারিতে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ প্রার্থী অংশ নিয়েছেন। পরীক্ষা দেননি ৮৩ হাজার ৪২৫ জন। উপস্থিতির হার ৭৫। এ বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া সহকারী সার্জন ১ হাজার ৬৮২ ও সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এ ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেয়া হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD