বাংলা সংস্করণ
শিরোনাম
▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ▪ বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  ▪ ইরানে হামলার আশঙ্কায় রোববার বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা ▪ হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায় ▪ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ
উপজেলা

নবীগঞ্জে শিবপুজা ও  বার্ষিক অষ্টপ্রহর ব্যাপী কীর্তন উৎসব

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ মার্চ ২০২২, ৪:৩০
Facebook WhatsApp
নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশা মহেশ্বর সংঘের উদ্যোগে এডভোকেট ইন্দু ভুষন দাশ এর বাড়ীতে পবিত্র শিবরাত্রি পালন উপলক্ষ্যে ৩৫ ফুট উচু বিগ্রহ শিবপুজা ও অষ্টপ্রহরব্যাপী কীর্তন বৃহস্পতিবার  বিকালে  সম্পন্ন হয়েছে।
৩ দিনব্যাপী  অনুষ্টানমালার মধ্যে ছিল অধিবাস,গীতাপাঠ, শ্রী শ্রী শিবপুজা, হরিনাম সংকীর্তন,দধিভান্ড ভঞ্জন, সাংস্কৃতিক অনুষ্টান, মহাপ্রসাদ বিতরন ও হরিলুট। এতে কীর্তন পরিবেশন করেন, রাসবিহারী সম্প্রদায়ের কীর্তনীয়া দিনেশ দেবনাথ,সত্য নারায়ন সম্প্রদায়ের শুভ রায়,কিশোরী সম্প্রদায়ের গিরীরাজ জুয়েল দাশ, গুরুদেব সম্প্রদায়ের সাজুমনি দাশসহ  অন্যান্য কীর্তনীয়াবৃন্দ।
মহেশ্বর সংঘের  সভাপতি মিন্টু চন্দ্র শীল,সহ সভাপতি তপু সুত্রধর, সাধারন সম্পাদক অমিত দাশ, অর্থ সম্পাদক জয় দাশসহ অন্যান্য সদস্যদের সার্বিক পরিচালনায় অনুষ্টান পরিদর্শন করেন,নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টানঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,দপ্তর সম্পাদক,পবিত্র বনিক,সাংস্কৃতিক সম্পাদক পিন্টু রায়,সমাজসেবা সম্পাদক সলিল বরর দাশ, সাংবাদিক অঞ্জন রায়সহ বিভিন্ন সামাজিক,রাজনৈতিক সংগঠনের লোকজন এ সময় উপস্থিত ছিলেন।  তবে মহাদেবের ৩৫ ফুট উচু মুর্তি সকল দর্শকদের নজর কেড়েছে।

Share this news as a Photo Card

04 March 2022

নবীগঞ্জে শিবপুজা ও  বার্ষিক অষ্টপ্রহর ব্যাপী কীর্তন উৎসব

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...