📅 রবিবার, ২২ নভেম্বর ২০২৬
f ▶
সর্বশেষ সংবাদ
চুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তারনির্মাণশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্সটানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসিভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর মোফাজ্জাল ও সেক্রেটারি আবুল বশারইরানের সঙ্গে ‘স্থায়ী’ পারমাণবিক চুক্তি চান ট্রাম্পকমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ’র মৃত্যুতে কমিউনিটি ইউকে’র শোক বিএনপির রাজনীতিতে মোশারফ ঠাকুরকে সক্রিয় দেখতে চান নেতাকর্মীরাবাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীবদলে যাওয়া সময়ের চ্যালেঞ্জ ও আমাদের করণীয় : এস এম খোকনরাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্নচুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তারনির্মাণশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্সটানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসিভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর মোফাজ্জাল ও সেক্রেটারি আবুল বশারইরানের সঙ্গে ‘স্থায়ী’ পারমাণবিক চুক্তি চান ট্রাম্পকমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ’র মৃত্যুতে কমিউনিটি ইউকে’র শোক বিএনপির রাজনীতিতে মোশারফ ঠাকুরকে সক্রিয় দেখতে চান নেতাকর্মীরাবাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীবদলে যাওয়া সময়ের চ্যালেঞ্জ ও আমাদের করণীয় : এস এম খোকনরাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

বানিয়াচংয়ে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: February 27, 2022 | বিভাগ: উপজেলা, জেলা

হবিগঞ্জ প্রতিনিধি॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি রবিবার দুপুরে বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।

উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, হবিগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান,

বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধনমিয়া, মিজানুর রহমান খান, ২নং উত্তর-পশ্চিম ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, মোঃ আরফান উদ্দিন, রেখাছ মিয়া, মঞ্জু কুমার দাশ,এরশাদ আলী ফরিদ মিয়া, মাসউদ কুরাইশী মক্কী, হাফেজ মোঃ শামরুল ইসলাম, জয় কুমার দাস সাদিকুর রহমান, শেখ মোঃ মিজানুর রহমান প্রমুখ।

এছাড়া বানিয়াচং উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম সরকার, পল্লীবিদ্যুতের ডিজিএম মামুন মোল্লা, মহিলা বিষয়ক অফিসার কুহেলিকা সরকার, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজুসহ আইল-শৃঙ্খলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান বলেন আইন-শৃঙ্খলাসহ সর্বক্ষেত্রে উন্নয়ন ঘটাতে হলে প্রশাসনের পাশাপাশি জন প্রতিনিধিদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। একে অন্যের শত্রু নয় একে অন্যের পরিপুরক হয়েই কাজ করতে হবে।

অন্যান্য সময়ের তুলনায় বর্তমানে বানিয়াচং উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা ভাল থাকায় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনকে তিনি ধন্যবাদ জানান।

এছাড়া প্রতিটি ইউনিয়ন থেকে টমটম মিশুকের তালিকা তৈরী করার জন্য চেয়ারম্যানদের আইন-শৃঙ্খলা কমিটির পক্ষথেকে নির্দেশনা প্রদান করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট ইউনিয়ন থেকে প্রতিটি টমটম, মিশুক ও রিক্সার লাইসেন্স দেয়া হবে মর্মে সভায় সিদ্ধান্ত গৃহিত হয়।

তবে দুর্ঘটনা এড়াতে সকলের মতামতের ভিত্তিতে ১৮ বছরের নিচে কাউকে লাইসেন্স না দেয়ার জন্য সিদ্ধান্ত গৃহিত হয়।

Share this news as a Photo Card

27 February 2022

বানিয়াচংয়ে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...
বিজ্ঞাপন