1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা ডেকেও স্থগিত, প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করে উপদেষ্টা আসিফের স্ট্যাটাস - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা ডেকেও স্থগিত, প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করে উপদেষ্টা আসিফের স্ট্যাটাস

Reporter Name
  • শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে
গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট
ফাইল ছবি

সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে  ফুল কোর্ট সভা হচ্ছে না। প্রধান বিচারপতির নির্দেশনা অনুসারে এই ফুল কোর্ট সভা আজ শনিবার সকাল সাড়ে দশটায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

জানতে চাইলে সকাল সোয়া দশটার দিকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা প্রথম আলোকে বলেন, ফুল কোর্ট সভা হচ্ছে না। বন্ধ করা হয়েছে।

আজকের ফুল কোর্ট সভা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাঁর ফেসবুক পেজে সকালে স্ট্যাটাস দেন। তিনি বিনা শর্তে প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে ও ফুল কোর্ট মিটিং বন্ধ করার দাবি জানান স্ট্যাটাসে ।

ওই স্ট্যাটাসে তিনি জানান, ‘ফ্যাসিবাদের মদদপুষ্ট ও নানা অপকর্মে জড়িত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সঙ্গে কোনোরকম আলোচনা না করে ফুল কোর্ট সভা ডেকেছে। পরাজিত শক্তির যেকোনো প্রকার ষড়যন্ত্র বরদাশত করা হবে না। আইনজীবীরা ইতিমধ্যেই এর প্রতিবাদে জড়ো হয়েছেন।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ আরও লেখেন, ‘আমরা আগেই প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলাম। ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের উসকানি দিলে এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। অনতিবিলম্বে বিনা শর্তে প্রধান বিচারপতি পদ থেকে পদত্যাগ করুন এবং ফুল কোর্ট মিটিং বন্ধ করুন।’

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD