বাংলা সংস্করণ
শিরোনাম
▪ আ’লীগের নাশকতা মোকাবেলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ▪ দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ▪ ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত ▪ ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
জেলা

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষ : শিশুসহ নিহত ৬

প্রকাশিত: ৫ জুলাই ২০২৪, ৬:০৯
Facebook WhatsApp

দিনাজপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩০ জন শুক্রবার সকাল ৬টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কের পাঁচবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে নাবিল পরিবহনের সুপারভাইজার-হেলপার, ট্রাকের চালক ও আরো দু’জন রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ শুক্রবার সকাল ৬টার দিকে দিনাজপুর সদরের পাঁচবাড়ী এলাকার আরিয়ান পেট্রোল পাম্পের কাছে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী নাবিল পরিবহনের সাথে আম বহনকারী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাবিল পরিবহনের সুপারভাইজার রাজেশ বাহাদুর, অজ্ঞাত পরিচয়ে হেলপার ও ট্রাকের চালক হাসু (৪০) দুর্ঘটনাস্থলে নিহত হয়েছেন। পরে আহত ২৮ জনকে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর মারা গেছেন অজ্ঞাত পরিচয়ে শিশুসহ আরেক যাত্রী।

তিনি আরো জানান, দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। ফারার সার্ভিসের কর্মীদের সহায়তায় উদ্ধার তৎপরতা চালিয়েছেন তারা। পরে পুলিশের রেকারের সহায়তায় দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। নিহতসহ আহতদের পরিচয় জানতে চেষ্টা করা হচ্ছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার একইস্থানে ট্রাকের চাপায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছিলেন।

এদিকে দুর্ঘটনার পর এক ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল। বর্তমানে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

অপরদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে হতাহতদের খোঁজখবর নেয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক খোঁজখবর নেন এবং আহতদের চিকিৎসা সেবা দেয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

Share this news as a Photo Card

05 July 2024

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষ : শিশুসহ নিহত ৬

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...