<!DOCTYPE html> <html> <?php global $themesbazar; ?> <head><meta http-equiv="Content-Type" content="text/html; charset=utf-8"> <meta name="viewport" content="width=device-width, initial-scale=1"> <link rel="profile" href="http://themesbazar.com"> <title><?php wp_title(''); ?></title> <link rel="icon" href="<?php echo $themesbazar['favicon']['url']?>" type="image/x-icon" /> <link rel="shortcut icon" href="<?php echo $themesbazar['favicon']['url']?>" type="image/x-icon" /> <?php $image = wp_get_attachment_image_src( get_post_thumbnail_id( $post->ID ), 'single-thumbnail' ); ?> <meta property="og:title" content="<?php the_title(); ?>" /> <meta property="og:description" content="" /> <meta property="og:image" content="<?php echo $image[0]; ?>" /> <meta property="og:video" content="" /> <meta property="og:video:width" content="560" /> <meta property="og:video:height" content="340" /> <meta property="og:video:type" content="application/x-shockwave-flash" /> <!-- head section --> <!-- skin --> <link rel="stylesheet" href="https://releases.flowplayer.org/7.2.6/skin/skin.css"> <!-- CDNBye hls.js --> <script src="https://cdn.jsdelivr.net/npm/cdnbye@latest/dist/hls.light.min.js"></script> <!-- flowplayer --> <script src="https://releases.flowplayer.org/7.2.6/flowplayer.min.js"></script> <?php wp_head();?> <?php include('css/dynamic-css.php'); ?> </head> <body> <!------------- Archive start ---------------> <script src="https://code.jquery.com/jquery-1.12.4.js"></script> <script src="https://code.jquery.com/ui/1.12.1/jquery-ui.js"></script> <script type="text/javascript"> $(function() { $("#datepicker").datepicker({ dateFormat: "yymmdd", changeMonth: true, changeYear: true }).val() }); </script>

ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে আবারও চমক দেখিয়েছেন চার বাংলাদেশি বংশোদ্ভোত নারী। এরা ব্রিটেনের বহু জাতিক সমাজে বাংলাদশের মুখ উজ্বল করেছেন সেই সাথে প্রমান করেছেন বাঙ্গালীরা বীরের জাতি। লন্ডনের হ্যামষ্টেড ও হাইগেট আসন থেকে টানা চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক। এই আসনে বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। এদিকে বাঙ্গালী অধ্যুষিত, টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন ও স্টেপনি আসন থেকে টানা পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্বোত রোশনারা আলী। পপলার অ্যান্ড লাইম হাউজ আসন থেকে আপসানা বেগম দ্বিতীয়বারের মতো জয়লাভ করেছেন। আর লন্ডনের ইলিং সেন্ট্রাল ও একটন আসনে টানা চতুর্থবারের মতো জয়ী হয়েছেন ড. রূপা হক। তারা সকলেই লেবার দলের।
টিউলিপ সিদ্দিক
হ্যামস্টেড ও হাইগেট আসনে মোট ২৩ হাজার ৪৩২ ভোট বিজয়ী হয়েছেন টিউলিপ। এই আসনে প্রতিদ্বন্দ্বি কনজারভেটিভ পার্টির ডন উইলিয়ামস ভোট পেয়েছেন মাত্র ৮ হাজার ৪৬২টি।রাজনৈতিক পর্যবেক্ষকরা ৪১ বছর বয়সী টিউলিপকে লেবার পার্টির ভেতর নতুন প্রজন্মের তুমুল সম্ভাবনাময় রাজনীতিবিদ হিসেবে দেখছেন। ২০১৫ সালের নির্বাচনে লেবার পার্টির নিরাপদ বা ‘সেফ সিট’ নয় এমন আসনে মনোনয়ন পেয়ে প্রথমবারই বাজিমাত করেছিলেন টিউলিপ। দুবার পার্টির ছায়া মন্ত্রীসভায় স্থান পান তিনি। লেবার পার্টি ব্রিটেনের ক্ষমতায় আসায় এবার মন্ত্রীসভাতেও জায়গা পেতে পারেন তিনি।
রোশনারা আলী
মোট ১৫ হাজার ৮৯৬টি ভোট পেয়ে টানা পঞ্চমবারের মতো জিতেছেন রোশনারা আলী। আর স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশি বংশোদ্বোত ও বাংলাদেশ জামাতের ইসলামীর ইউরোপীয় সংস্করন দাওয়াতুল ইসলামের সাবেক আমীর ও নীতি নির্ধারক আজমল মাশরুর পেয়েছেন ১৪ হাজার ২০৭টি ভোট। ৪ হাজার ৭৭৭ ভোটে তৃতীয় হয়েছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির আরেক বাঙ্গালী রাবিনা খান। নির্বাচনের আগে এমনকি নির্বাচনের দিনও আজমল মশরুর সমর্থিত বাংলাদেশের উগ্রবাদীরা একর পর এক আজগবী অপবাদ দিয়েও তার বিজয় ঠেকাতে পারেনি। সিলেটের বিশ্বনাথে জন্ম নেয়া রুশনারা আলী প্রথম হাউজ অব কমন্সে প্রবেশ করে বাঙ্গালীদের পথ সুগম করেছিলেন। এ আসনের অপর দুই স্বতন্ত্র বাংলাদেশি প্রার্থী সামশ উদ্দীন ৩২৫ ভোট এবং মোঃ সুমন আহমদ পেয়েছেন ৩১৫ভোট।
আপসানা বেগম
বাংলাদেশি বংশোদ্ভোত প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন লেবার পার্টির আপসানা বেগম। মোট ১৮ হাজার ৫৩৫টি ভোট পেয়েছে তিনি। আপসানার প্রতিদ্বন্দ্বী গ্রিন পার্টির নাথালি বেইনফিট ৫ হাজার ৯৭৫টি, কনজারভেটিভ পার্টির ফ্রেডি ডউনিং ৪ হাজার ৭৩৮টি, স্বতন্ত্র প্রার্থী আপসানার সাবেক স্বামী এহতেশামুল হক ৪ হাজার ৫৫৪টি ভোট পেয়েছেন। ইষ্টলন্ডনের এই আসনটিতে গতবার লেবার পার্টির বাংলাদেশি বংশোদ্ভোতদের বিরোধিতার মুখেই লেবারের মনোনয়ন পান এবং নির্বাচনে জয়ী হন আপসানা বেগম।টাওয়ার হ্যামলেটসের শ্যাডওয়েলে তার জন্ম ও বেড়ে ওঠা। বাংলাদেশে তার বাবার বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে। আফসানার বাবা প্রয়াত মনির উদ্দিন টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর মেয়র ছিলেন দীর্ঘ দিন । বাংলাদেশি বংশোদ্ভোত চার এমপির মধ্যে আপসানাই বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সভা সমাবেশে সবচেয়ে বেশি সময় দেন।
ড. রূপা হক
লন্ডনের ইলিং সেন্ট্রাল ও একটন আসনে লেবার পার্টির মনোনয়নে ড. রূপা হক ২২ হাজার ৩৪০টি ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির জেমস উইন্ডসর ক্লাইভ পেয়েছেন ৮ হাজার ৩৪৫টি ভোট। পুরোদস্তুর রাজনীতিতে নাম লেখানোর আগে ৫২ বছর বয়সী এই ব্রিটিশ বাংলাদেশি কন্যা লন্ডনের কিংসটন বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞানে শিক্ষকতা করতেন। কিংসটন ইউনিভার্সিটিতে সর্বশেষ সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত ছিলেন, তিনি একজন কলামিস্ট ও লেখক। ১৯৭১ সালে বাংলাদেশ থেকে ব্রিটেনে আসা মোহাম্মদ হক ও রওশন আরা হক দম্পতির তিন কন্যার মধ্যে বড় রুপা হক। তার বাবার বাড়ি পাবনা শহরের কুঠিপাড়ায়। সাদামাটা জীবনযাপন ও বিনয়ী ব্যবহারের জন্য সবার প্রিয় পাত্র তিনি।
বিজয়ের সম্ভাবনা থাকা সত্বেও যেসব বাঙ্গলী পরাতিজ হয়েছেনঃ লেবার পার্টি থেকে প্রথমবার মনোনয়ন পেয়ে তুমুল প্রতিদ্বন্দিতা সত্ত্বেও অল্প ভোটের ব্যবধানে হেরেছেন দুই বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী রুফিয়া আশরাফ ও রুমী চৌধুরী। যে আসনগুলোতে তারা হেরেছেন, সেগুলো টুরি দলের দুর্গ ও ভোট ব্যাংক হিসেবে পরিচিত। সাবেক মেয়র রুফিয়া আশরাফ সাউথ নর্থামটনশায়ার আসনে ১৫ হাজার ৫০৪টি ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। এই আসনে ১৯ হাজার ১৯১টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন কনজারভেটিভ পার্টির সারাহ বুল। উইথাম আসনে কনজারভেটিভের তারকা প্রার্থী প্রীতি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় বংশদ্বোত প্রীতি প্যাটেল ১৮ হাজার ৮২৭টি ভোটে বিজয়ী হয়েছেন। এই আসনে ১৩ হাজার ৬৮২টি ভোট পেয়েছেন কাউন্সিলর রুমী চৌধুরী।
Leave a Reply