<!DOCTYPE html> <html> <?php global $themesbazar; ?> <head><meta http-equiv="Content-Type" content="text/html; charset=utf-8"> <meta name="viewport" content="width=device-width, initial-scale=1"> <link rel="profile" href="http://themesbazar.com"> <title><?php wp_title(''); ?></title> <link rel="icon" href="<?php echo $themesbazar['favicon']['url']?>" type="image/x-icon" /> <link rel="shortcut icon" href="<?php echo $themesbazar['favicon']['url']?>" type="image/x-icon" /> <?php $image = wp_get_attachment_image_src( get_post_thumbnail_id( $post->ID ), 'single-thumbnail' ); ?> <meta property="og:title" content="<?php the_title(); ?>" /> <meta property="og:description" content="" /> <meta property="og:image" content="<?php echo $image[0]; ?>" /> <meta property="og:video" content="" /> <meta property="og:video:width" content="560" /> <meta property="og:video:height" content="340" /> <meta property="og:video:type" content="application/x-shockwave-flash" /> <!-- head section --> <!-- skin --> <link rel="stylesheet" href="https://releases.flowplayer.org/7.2.6/skin/skin.css"> <!-- CDNBye hls.js --> <script src="https://cdn.jsdelivr.net/npm/cdnbye@latest/dist/hls.light.min.js"></script> <!-- flowplayer --> <script src="https://releases.flowplayer.org/7.2.6/flowplayer.min.js"></script> <?php wp_head();?> <?php include('css/dynamic-css.php'); ?> </head> <body> <!------------- Archive start ---------------> <script src="https://code.jquery.com/jquery-1.12.4.js"></script> <script src="https://code.jquery.com/ui/1.12.1/jquery-ui.js"></script> <script type="text/javascript"> $(function() { $("#datepicker").datepicker({ dateFormat: "yymmdd", changeMonth: true, changeYear: true }).val() }); </script>
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

ঢাকা সফরে এলেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী

বাংলা কণ্ঠ ডেস্ক
  • রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ২৪৪ বার পড়া হয়েছে

ঢাকায় দু’দিনের সফরে এলেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। রোববার সকাল ৯টা ২৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তাকে স্বাগত জানান।

মাউরো ভিয়েরা রোববার দুপুর ২টা ২০ মিনিটে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

৩টা ২০ মিনিটে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সাথে বৈঠক করবেন তিনি। পরে বিকেল পৌনে ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

আগামীকাল সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন মাউরো ভিয়েরা। এরপর গাজীপুরে স্কয়ার ফার্মাসিটিকালসের কারখানা ও বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করবেন তিনি।

দুপুরে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে জি২০-এর বর্তমান চেয়ার হিসেবে ব্রাজিলের অগ্রাধিকার বিষয়ে কথা বলবেন। বিকেল ৪টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করবেন মাউরো ভিয়েরা। পরে এফবিসিসিআইয়ের আয়োজনে ইফতার ও রাতের খাবারে অংশ নেবেন। রাত ১১টা ৫৫ মিনিটে বিমানযোগে ঢাকা ত্যাগ করবেন তিনি।

একটি বড় প্রতিনিধিদল নিয়ে ঢাকা সফরে এসেছেন মাউরো ভিয়েরা। এই সফরের মাধ্যমের ব্রাজিলের সাথে বাংলাদেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তার এই সফরে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার মাউরো ভিয়েরার সফরকে সামনে রেখে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সাথে আলোচনা করেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। এ সময় তিনি গরুর গোস্ত রফতানির বিষয়টি আলোচনায় তোলেন। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সফরে এটি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস জানান, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর প্রথমবারের মতো ব্রাজিল থেকে কোনো উচ্চপর্যায়ের সফর এটি। এ সফর আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের মাইলফলক।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
<?php global $themesbazar; ?> <!------------ Footer Section Start --------------> <section class="footer-section"> <div class="container"> <div class="row"> <div class="col-md-12 col-sm-12"> <div class="footer-menu"> <?php wp_nav_menu( array('theme_location' => 'footermenu', )); ?> </div> </div> </div> <div class="row foot"> <div class="col-md-3 col-sm-3 foot-logo"> <a href="<?php bloginfo(home); ?>"><img src=" <?php echo $themesbazar['logo_upload']['url']?>" alt="Logo" width="100%"></a> </div> <div class="col-md-5 col-sm-5"> <div class="editorial"> <?php echo $themesbazar['editorial']?> </div> </div> <div class="col-md-4 col-sm-4"> <div class="footer-social"> <ul> <li><a href="<?php echo $themesbazar['ftr-social-link']['facebook-url']; ?>" class="fa fa-facebook"></a></li> <li><a href="<?php echo $themesbazar['ftr-social-link']['twitter-url']; ?>" class="fa fa-twitter"></a></li> <li><a href="<?php echo $themesbazar['ftr-social-link']['googleplus-url']; ?>" class="fa fa-google"></a></li> <li><a href="<?php echo $themesbazar['ftr-social-link']['linkedin-url']; ?>" class="fa fa-linkedin"></a></li> </ul> </div> </div> </div> </div> </section> <?php get_template_part('include/root'); wp_footer(); ?> <p class="has-text-align-center"> Designed by: <a href="https://sylhethostbd.com/"><span style="color:#ff0c0c;"><strong>Sylhet Host BD</strong></span></a></p> </body> </html>