1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
নবীনগরে মানসিক চাপে তৃতীয় লিঙ্গের আত্মহত্যা! - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

নবীনগরে মানসিক চাপে তৃতীয় লিঙ্গের আত্মহত্যা!

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
  • মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৪৬৯ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের দাররা গ্রামে গলায় ফাঁস লাগিয়ে সাইদুল ইসলাম নয়ন (২৬) নামে তৃতীয় লিঙ্গের (হিজরা) একজন তরুণের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
নিহত নয়ন দাররা গ্রামের মো: শরীফুল ইসলাম ও নার্গিস আক্তারের তিন (০৩) ছেলের মধ্যে বড় ছিলেন। তিনি দীর্ঘ দিন সৌদি আরবে ছিলেন বলে জানা যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, নয়ন ছেলে হলেও তার চাল-চলন ছিলো তৃতীয় লিঙ্গের মত! হিজরাদের সাথে সখ্যতা ও মেয়েলি স্বভাবের কারণে স্থানীরা উপহাস করতো বলে জানা যায়। স্থানিয়দের ধারনা করছেন, হিজরা হওয়ার কারনে সোশ্যাল বুলিং ও হীনমন্যতায়  মানসিক চাপে ভোগে সে আত্মহত্যা করতে পারে।  নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) জানান, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD