📅 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
উপজেলা

নবীগঞ্জে মায়ের অভিযোগে পুত্র শ্রীঘরে

bkantho
bkantho প্রকাশিত: ২৫ February ২০২২, ৪:১৯ am
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জে মায়ের অভিযোগে অবাধ্য পুত্রকে শ্রীঘরে পাঠানো হয়েছে।
নেশার টাকার জন্য  মা বাবা কে চরম অপমান, গায়ে আঘাত ও ঘর বাড়ির জিনিষপত্রসহ ভাঙচুরের  অপরাধে মায়ের অভিযোগের প্রেক্ষিতে ২৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকাল ৩ টায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ মহিউদ্দিন নবীগঞ্জ পৌরসভার রাজবাদ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে  আব্দুল কাইয়ুমের পুত্র সামাদুল হক ইমন (২২)কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ সময় প্রসিকিউশন ও আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করেন নবীগঞ্জ থানা পুলিশের চৌকস দল।
মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন।

Share this news as a Photo Card

25 February 2022

নবীগঞ্জে মায়ের অভিযোগে পুত্র শ্রীঘরে

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...