
নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলের কাকা পৌরসভার কানাইপুর গ্রামের বাসিন্ধা ব্যবসায়ী প্রবীর পাল ও পরিমল পালের পিতা ব্যবসায়ী প্রানকৃষ্ণ পাল (৬৮) আর নেই।
তিনি বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বাড়ীতে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন। মৃত্যকালে তিনি স্ত্রী,২ পুত্র ১ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
তার মৃত্যর খবর শোনে শেষ বারের মত এক নজর দেখা ও শোক জানিয়েছেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সৎসঙ্গের সভাপতি মৃম্ময় কান্তি দাশ বিজন, বাসদ নেতা চৌধুরী ফয়সল শোয়েব,ব্যবসায়ী সজল কুমার দাশসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
শুক্রবার দুপুর ১ টায় পৌর শ্মশানঘাটে তার শেষকৃত্যানুষ্টান সম্পন্ন হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply